somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখা-দেখি

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটি লেখা তৈরি করার জন্য দর্শন শব্দটির সঠিক বানানটা জানা দরকার ছিলো।



এক দর্শন হচ্ছে ইংরেজিতে ফিলোসফি, আমার এই দর্শনের দকার ছিলো না, আমি চাইছিলাম দেখা শব্দের প্রতি শব্দ দর্শন টিকে। ভাবলাম ফিলসফির দর্শনে যেহেতু "ন" তাহলে হয়তো দেখার দর্শনে "ণ" হবে। খুঁজে দেখলাম দুটির বানান একই - "দর্শন"।

যাইহক, এই "দর্শন" খুঁজতে গিয়ে দেখলাম "দেখা" শব্দটির অর্থ সব সময় একই থাকছে না!
এক দেখা শব্দটি নানান সময় নানা অর্থ বুঝাচ্ছে। আমরাই এর নানান ব্যবহার করি, কিন্তু সেইভাবে লক্ষ্য করিনা হয়তো।

সাধারণ দেখা হচ্ছে দর্শন বা অবলোকন করা।
এবার দেখেন আমি কিছু দেখার উদাহরন দিচ্ছি, সেখানে দেখার অর্থ কিভাবে বদলে যায় সেটা দেখেন।

১। এই দিকে দেখেন - তাকানো।

২। এগুলি দেখে দেখে শিখেন - অভিজ্ঞতা।

৩। ভেবে দেখেন, এইসব লেখার কোনো মূল্য নেই - চিন্তা করা।

৪। অবস্থা দেখে মনে হচ্ছে এই পোস্টে মন্তব্য আসবে না - পর্যবেক্ষণ করা।

৫। ভেবে দেখলাম এই সব লেখার কোনো মানে হয় না - বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া।

৬। আর একটু দেখি, যদি কেউ মন্তব্য করে - অপেক্ষা করা।

৭। ডাক্তার যেভাবে নাড়ি দেখেন, আপনিও সেভাবে চেষ্টা করেন - পরীক্ষা করা।

৮। আমি দেখিয়ে দিচ্ছি কি করে করতে হয় - শিখানো।

৯। দেখবেন যেন ভুল না হয় - সাবধান হওয়া।

১০। আর দেখে লাভ নেই, আপনাকে দিয়ে হবে না - চেষ্টা করা।

১১। বৃদ্ধ বাবা-মাকে দেখার মত সন্তান এই যুগে কমে গেছে - তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা।

১২। দেশে যখন প্রথম করোনা দেখা দিলো তখন কেউ গুরুত্ব দেয়নি - সামনে আসা, আবির্ভূত হওয়া।

১৩। সবাই আসে মজা দেখতে, নাটক দেখতে - উপভোগ করা।

১৪। বাসা বদলের জন্য বাড়ি দেখতে হয় ভাড়াটিয়াদের - খোঁজ করা।

১৫। দেশ দেখার সুযোগ সবসময় হয় না - ভ্রমণ করা, পরিদর্শন করা।

১৬। দেখে-শুনে রাস্তা পার হতে হয় - সতর্কভাবে, সাবধানে।

১৭। আপনি দেখছি কিছুই বুঝেন না!! - অনুমান করা, বোধ করা।

১৮। অনেকেই টাকার গরম দেখায় - প্রদর্শন করা।

১৯। দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি - জব্দ করা, শিক্ষা দেয়া।

২০। আমি তোমাকে দেখে নেবো - জব্দ করা, শিক্ষা দেয়া।

২১। কাছাকাছি থাকলেও অনেককাল তাদের মুখ দেখাদেখি হয়না - সাক্ষাত, সাক্ষাত্কার।

২২। মেয়ে বড় হলে বাবা-মা পাত্র দেখা শুরু করে - অনুসন্ধান, খোঁজখবর।

২৩। সহীহ মুসলিম এর ২৯৪২ নং হাদীসটি দেখেন, চমৎকার একটি গল্প আছে - পড়া।

২৪। নবীর দেখানো পথে চলো, জান্নাত পাবে - অনুসরণ করা।



আরো কতো কি দেখার বাকি!!!!
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৭
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইনকিলাব জিন্দাবাদ

লিখেছেন তরুন ইউসুফ, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:৫৪


সব ঠিক আছে
আমাদের শাহাদাত
আমাদের রক্ত
আমাদের কান্না
এ মাটির সাথে মিশে যাবে
তারপর সেই মাটিতে
যে গাছ জন্মাবে
তার ছায়ায় খুনি
তুমি বসলে বুঝতে পারবে
গাছ তোমাকে ঘৃণা করছে
সেই মাটিতে
যে ঘাস জন্মাবে
সে ঘাসে পা... ...বাকিটুকু পড়ুন

১২ই ফেব্রুয়ারি ২০২৬ : বাংলাদেশের নির্বাচনী ভাগ্যলিপি (একটি রূপক ভবিষ্যৎবাণী)

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


এটি কোনো বাস্তব পূর্বাভাস, জরিপ বা রাজনৈতিক অবস্থান নয়; বরং সময়, জনমানস ও
রাষ্ট্রের সম্ভাব্য গতিপথ নিয়ে একটি আলঙ্কারিক ভাবনা।

সময়ের পাণ্ডুলিপিতে লেখা
১২ই ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন
সেদিন সূর্য উঠবে কুয়াশা ভেদ... ...বাকিটুকু পড়ুন

বিক্রির জন্য নয় : সবুজভূমিতে রক্তপাত চাইনা !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৭


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইলাস্ট্রেটেড একটি ছবি পোস্ট করেছেন যেখানে, গ্রিনল্যান্ডে আমেরিকান পতাকা লাগানোর চিত্র দেখানো হয়েছে। ট্রুথ সোশ্যালে পোস্ট করা ট্রাম্পের ছবিতে উপস্থাপনা বোর্ডটি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৭৮

লিখেছেন রাজীব নুর, ২২ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩



শীত শেষ। ঢাকায় শীত শেষ।
এখন রাতে ফ্যান ছেড়ে ঘুমাতে হয়। গ্রামে শীত কেমন জানি না। তবে ঢাকায় শীত চলে গেছে। মাত্র কয়েকটা দিন শীত পেলাম। অবশ্য কিছু... ...বাকিটুকু পড়ুন

মুজিব থেকে সজীব ........‼️

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:৪৪



প্রায়ই অমুক তমুক অক্সফোর্ড, কেমব্রিজ,হাভার্ডে পড়েছে বলে হাইপ তোলা হয় বাংলাদেশের রাজনীতিতে... ভাবখানা দেখানো হয় এমন বাংলাদেশের রাজনীতিতে এসব প্রতিষ্ঠান থেকে কেউ কখনো আসেনি। অথচ বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

×