somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ আরো এক কাপ চা

১২ ই এপ্রিল, ২০২২ ভোর ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি : নাদিয়া সোহেন

দিন কয়েক আগেই শেষ হলো একুশে বই মেলা। বিবি বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম একদিন মেলাতে। বেশ কিছুটা সময় নিয়ে মেলা ঘুরে ঘুরে বই দেখা, বই কেনা হলো। হঠাত করেই চোখে পড়লো পাবলিক লাইন দিয়ে চা কিনছে!! আমিতো অবাক!!! পরে বুঝলাম চা ফ্রী দিচ্ছে বলেই এই লাইন। আরেক যায়গায় দেখতে পেলাম এক প্যাকেট কফি কিনলে আরেক প্যাকেট ফ্রী দিচ্ছে। বিবি সাহেবা সেটা একটা কিনে নিলেন। সাথে কফিও খাওয়া হলো। সন্ধ্যার পরে যখন মেলা থেকে বেরিয়ে যাবো তখন দেখতে পেলাম একটি চায়ের স্টল। নানান ধরনের চা বিক্রি করছে!! বিবি সাহেবা মাটির ভারের কি এক শাহী-চা নিলেন ৭০ টাকায়। আমি আর বাচ্চার খেলাম আইসক্রিম। মাটির ভারের চা ভালো হবে না বলে আমি আগেই ভবিষ্যৎ বানী করলাম। কিন্তু হায়!! আমার ভবিষ্যৎ বানী ফললো না। চা টা নাকি অসাধারণ টেস্টি ছিলো, মুখে স্বদ লেগে থাকার মত টেস্টি!


বেশ কয়েক বছর আগের কথা, সন্ধ্যার সময় কক্সবাজারে সৈকতে বিচ চেয়ারে গা হালিয়ে দিয়ে শুয়ে আছি। একটি বাচ্চা ছেলে এসে বললো কফি খাবেন? আমি না করে দিলাম। পাশে শুয়ে থাকা বিবি সাহেবা বললেন তিনি খাবেন কফি। ছেলেটা ইনেস্টান্ট কফি মিকচার আর গরম পানি একটি প্লাস্টিকের বোতলে ভরে আচ্ছা মতো ঝাকানো শুরু করলো!! তৈরি হয়ে গেলো ফেনা উঠা গরম গরম কফি। স্বাদের কথা নাইবা বললাম। তবে সৈতকে এক চাচা মিয়া তার বড় এক ফ্লাকে করে রং চা নিয়ে এসে ছিলেন। হলকা লিকার আর আদার স্বাদে চাটা ছিলো বেশ ভালো।


দিদারের চায়ের দোকানের কথাতো বলেছি আগেই। ওর অনেক পরে আমাদের এলাকাতেই আরেক জন (কামরুল) চায়ের দোকান দিবে। দিদার কামরুলকে তার গোপন রেসেপি শিখিয়ে দিলো। প্রথম কয়েকদিন দিদার নিজেই সেই বিশেষ দুধ তৈরি করে দিলো। কিন্তু কোনো কারণে আমাদের এলাকার লোকজন সেই দুধ চা খুব একটা পছন্দ করলো না। কিছুদিন পরেই কামরুলের চায়ের দোকানটি উঠে গেলো। চায়ে স্বাদ হাতের উপরেও নির্ভর করে।


ইদানিং বেশ কিছু রং চায়ের দোকানে দেখা যায় চায়ের সাথে লেবু-আদার সাথে সাথে কালো জিরা দিয়ে দেয়। কালো জিরা এমনিতে ভালই তবে চায়ের মধ্যে কালো জিরা আমার কাছে বেশ বিরক্তিকর মনে হয়।


আমাদের মসজিদে রমজানে ২০ রাকাত খতম তারাবি হয়। হুজুরদের জন্য ফ্লাক্সে রং চায়ের ব্যবস্থা করা হতো, দোকান থেকেই তৈরি হয়ে আসতো। কিন্তু তার স্বাদ ততোটা ভালো ছিলো না। বেশ কয়েক বছর ধরে সেই চা আর নেয়া হয় না। কারণ এখন খতিব সাহেব নিজেই তার বাড়ি থেকে ছোট্ট একটি ফ্লাক্সে করে মসলাদার রং চা নিয়ে আসেন। নামাজ শেষ হয়ে গেলে সবাই বেরিয়ে যাওয়ার পরে আমরা কয়েকজন মসজিদ থেকে বের হই। হাফ পেয়ালা করে চা পাই সকলেই, কখনো তারচেয়েও কম। সেই চায়ের স্বাদ তুলনা করার মতো চা অন্য কোথাও পাইনি। আজকেও নামাজ শেষে সেই সুস্বাদু চা পান করে এলাম।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২২ ভোর ৪:৩২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×