somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হইচই ওয়েব সিরিজ : ব্যোমকেশ : সিজন-২

১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর সাথে পাঠকের প্রথম পরিচয় হয় পথের কাঁটা গল্পটি দিয়ে। এর পরের গল্প সীমন্ত-হীরা লেখার পরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ বক্সীকে নিয়ে সিরিজ লিখবেন ঠিক করেন এবং ১৩৩৯ বঙ্গাব্দের ২৪শে মাঘ সত্যান্বেষী গল্পের মধ্য দিয়ে পাঠকের সাথে গয়েন্দা হিসেবে ব্যোমকেশ বক্সীকে পরিচয় করিয়ে দেন। তাই সত্যান্বেষী গল্পটিকে ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প ধরা হয়। প্রথম ধাপে তিনি ব্যোমকেশকে নিয়ে ১০টি গল্প লিখে সিরিজটি বন্ধ করে দেন। তারপর ১৫ বছর বিরতীর পরে আবার লিখতে শুরু করেন ব্যোমকেশকে নিয়ে। সব মিলিয়ে ৩৩টি গল্প তিনি লিখেছিলেন। শেষ গল্প বিশুপাল বধ অসমাপ্ত থেকে গিয়ে ছিলো। পরে সেটিকে নারায়ণ সান্যাল শেষ করেন।


গোয়েন্দা কাহিনী নিয়ে তৈরি হওয়া সিনেমা, নাটক আর ওয়েব সিরিজের মধ্যে আমার কাছে ব্যোমকেশ বক্সীর কাহিনী গুলিই বেশী ভালো লাগে। অনেকদিন আগে অনির্বাণ ভট্টাচার্যের অভিনীত হইচই ওয়েব সিরিজ ব্যোমকেশ দেখেছি আমি। অসাধারন লেগেছিলো।

হইচই ওয়েব সিরিজ : ব্যোমকেশ : সিজন-১ এর প্রথম পর্বে ছিলো- সত্যান্বেষী এবং পথের কাঁটা গল্প দুটি। আর দ্বিতীয় পর্বে ছিলো- মাকড়সার রস এবং অর্থমনর্থম গল্প দুটি।

আজকে সিজন-২ এর গল্পগুলি সম্পর্কে জানবো।
হইচই ওয়েব সিরিজ : ব্যোমকেশ : সিজন-২ এর প্রথম ও দ্বিতীয় পর্বে ছিলো- রক্তের দাগ এবং তৃতীয় পর্বে ছিলো রক্তমুখী নীলা নামের গল্প দুটি।


সিজন ২ এর প্রথম ও দ্বিতীয় পর্ব মিলিয়ে একটি কাহিনী দেখানো হয়, রক্তের দাগ
সত্যকাম নামের একজন চরিত্রহীন ধনী যুবক ব্যোমকেশের কাছে হাজির হয়ে জানায় কিছু দিনের মধ্যেই কেউ তাকে হত্যা করবে। সে ব্যোমকেশকে তার নিজের হত্যার রহস্য অনুসন্ধান করার জন্য অগ্রীম টাকা দিয়ে যায়। কিছুদিন পরে সত্যি সত্যিই ছেলেটিকে হত্যা করা হয়, আর ব্যোমকেশ লেগে পরে হত্যা রহস্যের অনুসন্ধানে। প্রথম দেখায় মনে হতে থাকে রাতের বেলা বাড়ির বাইরে থেকে ভিতরে ঢোকার সময় উঠানের ঝোপে বসে থেকে কেউ সত্যকামের পিঠে গুলি করে হত্যা করেছে। আসলেই কি খুনি সেখানে ছিলো? নাকি অন্য কোথাও ঘাপটি মেরে ছিলো! খুবই ছোটো দুটি ক্লু ধরে ব্যোমকেশ এই হত্যা রহস্যের সমাধান করে।




সিজন ২ এর তৃতীয় পর্বে দেখানো হয় রক্তমুখী নীলা কাহিনীটি।
অনেক বছর আগে মহারাজ রমেন্দ্র সিংহের প্রাসাদ থেকে তার অতি প্রিয় রক্তমুখী নীলা পাথরটি চুরি হয়ে যায়। চোর ধরা পরেলেও নীলাটি পাওয়া যায়নি। চোরটির জেল হয়ে যায়। অনেক বছর পরে হঠাত করেই মহারাজের একজন কর্মচারিকে তার ঘরে ঢুকে কেউ এতকজন গলা কেটে হত্যা করলে মহারাজ সেই হত্যা রহস্যের সমাধানের জন্য ব্যোমকেশকে নিয়োগ করেন। হত্যা রহস্যের কিনারা করার আগেই ব্যোমকেশ অনুমান করে যে এই হত্যার সাথে মহারাজের সেই চুরি যাওয়া রক্তমুখী নীলার সম্পর্ক আছে।

সিজন ২ এখানেই শেষ হয়। সিজন ৩ এর কাহিনীগুলি আগামী পর্বে পেশ করবো।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×