somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিষাদ – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

০৭ ই মে, ২০২৩ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইয়ের নাম : নিষাদ
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : মিসির আলি বিষয়ক উপন্যাস
প্রথম প্রকাশ : ১৯৮৯
প্রকাশক : প্রতীক প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ৭২ টি



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
মনির নামে একটি যুবক মিসির আলির সাথে দেখা করতে আসে। সে একটি অদ্ভূত কথা বলে। ছোট বেলায় তাঁর বাবা কবিরাজের ভুল চিকিৎসায় অ্যাপেন্ডিসাইটিসের কারণে মারা যায়। সে স্কুল থেকে এসে দেখে তাঁর বাবা অসুস্থ, পেটে ব্যথা। খবর দেয়া হয় কবিরাজকে। কবিরাজ এসে একটা টোটকা বানিয়ে দেয়। তাতে কাজ না হওয়ায় ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে পরীক্ষা করে দেখেন অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। অপরেশন করতে হবে, কিন্তু ততোক্ষণে ডাক্তার চলে গেছেন শহরে। ফলে তার বাবা মারা যায়।

এবার মনির দাবি করে সে একদিন রাতে ক্লান্ত অবস্থায় হঠাৎ করে সে তাঁর সেই শৈশবের দিনটিতে উপস্থিত হয়। সে বুঝতে পারে এখন কবিরাজ নয় বরং ডাক্তার দরকার। ডাক্তার না হলে তাঁর বাবা মারা যাবে। মনির কাউকে কিছু না বলে দৌঁড়ে হাসপাতালে গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার অ্যাপেন্ডিসাইটিসের অপরেশনের জন্য হাসপাতালের আরেকজন ডাক্তারকে একটি চিঠি লিখে মনিরের হাতে দেন যাতে তাঁরা অপরেশনের জন্য তৈরি হয়ে থাকতে পারে। মনির সেই চিঠি নিয়ে দৌঁড়ে যাবার সময় মাথায় আঘাত পেয়ে পরে যায়। তখনই সে দেখে যে মনির তাঁর বর্তমানে ফিরে এসেছে। তাঁর হাতে ডাক্তারের সেই চিঠি।

মিসির আলি নানান ভাবে চেষ্টা করেও এই রহস্যের কোনো সমাধান করতে পারলেন না। মিসির আলি খুঁজে খুঁজে সেই ডাক্তারকে বের করলেন। ডাক্তার তাঁর হাতের লেখা চিনতে পারলেন, মনির আর মনিরের বাবাকেও চিনলেন। কিন্তু হাতের লেখা তাঁর হলেও চিঠিটি তিনি লেখেনি।

এরমধ্যে আরেকদিন মনির তাঁর এক কলিগের বাসায় কলিগের মেয়ের সামনে বসে খাওয়ার সময় ভিন্ন আরেক জীবনে চলে যায়। সেই জীবনে তাঁর বাবা জীবিত আছেন। মনির একটা বড় চাকরি করে, আর তাঁর কলিগের মেয়েটিকেই বিয়ে করে সুখে সংসার করছে।

মিসির আলি মনিরকে পরামর্শ দেয়ে চেষ্টা করে সেই জীবনে ঢুকতে আর সেখান থেকে পত্রিকা বা অন্য কিছু হাতে করে আনতে। মনির পরের বার অন্য জীবন থেকে তাদের বিয়ের একটি ছবি নিয়ে আসে।

মিসির আলি ধারনা করেন পাশাপাশি অনেকগুলি জগৎ বা জীবন বহমান। একটা সাথে অন্যটার সামান্য পার্থক্য আছে। হয়ত ইশ্বর অসীম সংখ্যক জগৎ পাশাপাশি বহমান রখেছেন। বিচিত্র কোনো কারণে কোনো ভাবে মনির তার বিভিন্ন জগৎগুলিতে চলে যেতে পারছে। এই রহস্যের কোনো মিমাংসা মিসির আলি করতে পারেন না।
----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

কেষ্ট কবির কষ্টগুলো - ইসমোনাক
কেষ্ট কবির কনফারেন্স - ইসমোনাক
কেষ্ট কবি - ইসমোনাক

সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২৩ সকাল ১১:০৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×