somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডে ট্রিপে নাটোর ভ্রমণের পরিকল্পনা

২৪ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কন্যারা বড় হয়ে যাচ্ছে, ওদের পড়ার চাপ বেড়ে গেছে। বড় কন্যা ও-লেভেল পরীক্ষার জন্য প্রস্তুতির কোচিং শুরু করেছে। সপ্তাহে ৬ দিন কোচিং থাকে, আমাকেই দিয়ে আসতে আর নিয়ে আসতে হয়। ফলে কোথাও বেড়াতে চাওয়ার সময় পাওয়া যায় না। ডিসেম্বরের ২৫ তারিখ থেকে জানুয়ারির ৩-৪ তারিখ পর্যন্ত ওর ছুটি আছে। ছুটি আছে ছোট কন্যারও। এই সুযোগে একটি ২-৪ দিনের ট্যুর দেয়া যেতো। কিন্তু আমি আটকে গেছি বাড়ির কাজ নিয়ে। জানুয়ারির ১ তারিখে ৬ষ্ঠ তলায় ভাড়াটিয়া উঠবে, কাজ এখনো শেষ হয়নি। শেষ মুহুর্তের ফিনিশিং কাজ চলছে। তাই চাইলেই বের হতে পারছি না বেশি সময়ের জন্য। সবদিক বিবেচনা করে প্লান করেছি নাটোর ডে ট্রিপের। পরিকল্পনাটা হচ্ছে এমন -

২৭ তারিখ রাত ১০টায় বাসা থেকে বের হবো কমলাপুর রেল স্টিশনের উদ্দেশ্যে।
রাত ১১টা ৩০ মিনিটের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে ভোর ৪টার দিকে পৌছে যাবো নাটোর রেল স্টিশন।
সেখান থেকে সারাদিনের জন্য একটি সিএনজি চালিতো অটো রিজার্ভ করবো।

সকাল ৬ টায় নাটোর স্টিশন থেকে রওনা হয়ে সকাল ৭টা ৩০মিনিটের মধ্যে বীরকুৎসা জমিদার বাড়ি / হাজারদুয়ারি জমিদার বাড়ি দেখে ফেলবো।

সকাল ৮টা ৩০মিনিটের মধ্যে দেখা হয়ে যাবে গোয়ালকান্দি জমিদার বাড়ি

সকাল ৯টা ৩০মিনিটের মধ্যে তাহেরপুর রাজবাড়ি বেড়ানো শেষ করবো।

সকাল ১১টার মধ্যে দেখা হয়ে যাবে তারাপুর হাওয়া খানা

দুপুর ১২টা ৩০মিনিটের মধ্যে দেখা শেষ করবো পুঠিয়া রাজবাড়ি

দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে লাঞ্চ করবো।

বিকেল ২টা ৩০মিনিট পর্যন্ত থাকবো উত্তরা গণভবন / দিঘাপতিয়া রাজবাড়ি

বিকাল ৫টায় শেষ হবে নাটোর রাজবাড়ি দেখা।

বিকাল ৫টা ৩০মিনিটে পৌছে যাবো নাটোর রেল স্টিশন।

বিকাল ৫টা ৩৫মিনিটের ফিরতি ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস ধরে রাত ১০টা ৩০মিনিটে পৌছাবো কমলাপুর রেল স্টিশন।
রাত সারে ১১টার মধ্যে বাসায় পৌছে যাবো।

১০০ কিলোমিটার পথ, ৭টি মূল পয়েন্টে অনেকগুলি দর্শনীয় স্থাপনা। শীতকালের দিনগুলি হয় খুব ছোট, দেখাযাক পরিকল্পনার কতটুকু কভার করতে পারি।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×