somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ২৬ অক্টোবর পঞ্চায়েত ও ভ্যালি কমিটির এবং ২ নভেম্বর কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে

০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ২৬ অক্টোবর পঞ্চায়েত ও ভ্যালি কমিটির এবং ২ নভেম্বর কেন্দ্রীয় কমিটির নির্বাচনঃবাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল আবারও ঘোষণা করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবার হাউজে এই তফসিল ঘোষণা করেন শ্রম পরিচালক (যুগ্ম সচিব) ও প্রধান নির্বাচন কমিশনার মোঃ সাহেদুজ্জামান।
এর আগে গত ১১ আগস্ট শ্রীমঙ্গলে চা-বোর্ড মিলনায়তনে শ্রমসচিব ড. মাহফুজুল হকের সভাপতিত্বে প্রশাসন, শ্রম বিভাগ, চা-বাগান মালিক পক্ষ ও চা শ্রমিক ইউনিয়নের বিবদমান দুই পক্ষের প্রতিনিধিদের সভায় ২১ সেপ্টেম্বর পঞ্চায়েত ও ভ্যালি নির্বাচন এবং ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করেও পরে তা বাতিল করা হয়।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ২০০৮-এর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ অক্টোবর পঞ্চায়েত ও ভ্যালি কমিটির এবং ২ নভেম্বর কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭ অক্টোবর ভোটার তালিকা প্রকাশ, ৯ অক্টোবর আপত্তি ও শুনানি অনুষ্ঠিত হবে। ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়া হবে।
শ্রম উপপরিচালক মোঃ রেজাউল হক জানান, জ্যেষ্ঠ যুগ্ম সচিব পদমর্যাদার শ্রম পরিচালক মোঃ সাহেদুজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছিল মৌলভীবাজারের জেলা প্রশাসককে।
সূত্রমতে, এই নির্বাচনে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম ও রাঙ্গামাটি পার্বত্য জেলার ১৯৮টি চাবাগানের ৮৭ হাজার ৩৬৭ জন চা-শ্রমিক প্রথমবারের মতো গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
উল্লেখ্য, ২০০৫ সালের প্রথম দিকে 'চা-শ্রমিক ইউনিয়নে গণতন্ত্র ও আর্থিক স্বচ্ছতা প্রতিষ্ঠা সংগ্রাম কমিটির নেতৃত্বে চা শ্রমিকরা দুর্নীতিবাজ রাজেন্দ্র প্রসাদ বুনার্জির নেতৃত্বাধীন তৎকালীন কার্যনির্বাহী পরিষদের বিরুদ্ধে বছরের পর বছর অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখা, আর্থিক ব্যবস্থাপনায় অস্বচ্ছতার অভিযোগ এনে আন্দোলন শুরু করেন।
তারা গোপন ব্যালটের মাধ্যমে চা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নির্বাচন দাবি করেন। আন্দোলনের একপর্যায়ে চা শ্রমিকরা তৎকালীন অগণতান্ত্রিক ও দুর্নীতিবাজ নেতৃত্বকে হটিয়ে শ্রীমঙ্গলে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় 'লোবার হাউস' দখল করে নেয়। চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনার নিমিত্বে এডহক কমিটিকে সরকার সত্যায়ন করলেও সেই থেকে ইউনিয়নের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়।
'বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নে(সংগ্রাম কমিটি)র প্যানেল চূড়ান্ত বলে জানা গেছে। সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হচ্ছেন মাখনলাল কর্মকার। সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী রাম ভজন কৈরি।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

×