somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেয়ারবাজারে বিনিয়োগকারীরা কি এন্টি-আওয়ামীলীগের লোক?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আটক বিনিয়োগকারীদের অপরাধ কি? এই আন্দোলনকারীরা ৩৩ লাখ বিনিয়োগকারীর মুখপাত্র। তাদের অপরাধ, নিঃস্ব বিনিয়োগকারীর পক্ষে রাস্তায় নেমেছেন। পুলিশের ধারনা এরা জানমালের ক্ষতি করতে পারে, এইজন্যই গ্রেপ্তার। এরা জান মালের কি ক্ষতি করবে? বাসে আগুন ধরিয়ে দেবে? কোন সরকারী কর্মকর্তাকে খুন করবে? গোঠা ১ বছরের আন্দোলনে ক্ষুদ্র বিনিয়োগকারীরা একটা রিক্সা ও জালিয়েছে কি? কোন পুলীশ বাহিনী বা সংশ্লিষ্ট কোন কর্মকর্তাকে একটা থাপ্পড়ও কি মেরেছে এই বিনিয়োগকারীরা? কেন এই গ্রেপ্তার? এরা কোন জানমালের ক্ষতি করেনি। উল্টো বিনিয়োগকারীদের জানমালের ক্ষতি করা হয়েছে। তাদের হাজার হাজার কোঠি টাকা লোপাট করা হয়েছে। তাদের আত্মহত্যায় বাধ্য করা হয়েছে ।টাইমস মেগাজিনে নিকৃষ্ট শেয়ার বাজারের খেতাব মিলেছে। বিনিয়োগকারীরা বড়জোর কিছু লাকড়ি যোগাড় করে রাস্তায় আগুন জালাতে দেখেছি। শান্তিপূর্ণ শ্লোগান দিতে দেখেছি। তবু কেন এই নিরীহ বিনিয়োগকারীদের টুটি চেপে ধরতে চায় সরকার? এইগুলো কি বি এন পি এর লোক? জামাতের লোক? নাকি জঙ্গি জে এম বি? কি অপরাধ তাদের? বি এন পি থেকে অনেক ভাল করবেন, অনেক ওয়াদা দিয়ে ক্ষমতায় এসেছে সরকার। তারেক, কোকো দেশকে লুট করেছে বলেই লুট না করার জন্য আমরা আপনাদের মসনদে পাঠিয়েছি। আপনারা শেয়ার বাজার থেকে লুঠ করেছেন তিন শ' হাজার কোটি টাকা। এটা কি লুঠের প্রতিযোগিতা? আমরা সরাসরি "আপনারা" শব্দটি ব্যবহার করার সংগত কারন আছে। কারন ইব্রাহিম খালেদ সাহেবের উল্লেখিত সেই শেয়ার বাজার লুঠেরাদের আপানারা বিচার করেন নাই।অর্থমন্ত্রী আমাদের পাগল ছাড়া ও পাটকাবাজ উপাধি দিয়েছেন।একসময় বাংলাদেশ ব্যাংক শেয়ার বাজারকে অনুতপাদনশীল খাত বলে শেয়ারবাজারকে ছোট করে দেখিয়েছেন।১০% এক্সপোজার লিমিট সমন্বয়ের স্বল্পতম সময় বেঁধে দিয়ে পতনের ধারা বেগবান করেছেন বাংলাদেশ ব্যংক গভর্নর।এতেই শেষ নয়,মোস্তফা কামাল সাহেব (লোটাস কামাল) ঘোষণা দিয়েছেন শেয়ার বাজারের সূচক ৩৫০০ হলে যথার্থ হয়।কি দরকার ছিল অহেতুক পুরানো কথাটি নতুনভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করার? প্রজ্ঞাপনটি ছিল "কোন সরকারী কর্মকর্তা কর্মচারী শেয়ার বাজার অথবা পাটকা কারবারে বিনিয়োগ করতে পারবেন না। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের প্রণীত আইনকে মনে করিয়ে দেয়ার পেছনে কে ছিল? এই সব হাজারো কারনের জন্য আমরা বলছি এই সরকারই শেয়ার বাজার ধসের হোতা।সরকারে থাকা সামান্য কিছু খলনায়কের জন্য পুরো সরকারের বদনাম হচ্ছে। নয়তো কিছু চিহ্নিত লোককে শাস্থি দিলে বাকীরা সতর্ক থাকত।আমাদের প্রশ্ন, শেয়ার বাজার কি আর শেয়ার বাজার আছে? এর চেয়ে মুলা বেগুন বিক্রয় করা অনেক ভাল বলে অধুনা কথা-রসিকেরা বলতে শুরু করেছেন। আমরা এই সব সংবাদ পত্রকে অনুরোধ করব, আপনারা বিনিয়োগকারীদের হয়ে জোড়ালোভাবে আরো লিখুন।বিনিময়ে বিনিয়োগকারীরা কিছুই দিতে পারবে না। এখানে মানবতার দায়টা সবচেয়ে বড়।কারন আমাদের কথা সরকারের কান পর্যন্ত যাচ্ছে না।
আওয়ামী লীগ শেয়ার ব্যবসা করে না? শেয়ার ব্যবসা কি এন্টি-আওয়ামী লীগেরাই করে? বিনিয়োগকারীদের গ্রেপ্তার করতে গিয়ে গতকাল সাংবাদিকেরা ও আস্ত থাকে নাই। এমন তোগলকি কান্ড কারখানা মানুষের ক্ষোভকে দিনে দিনে বাড়িয়ে দেয়। এটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে এসব কি গণতন্ত্রের টুটি চেপে ধরা নয়? অর্থমন্ত্রীর ভাষায় বিনিয়োগকারীরা যদি পাগল হয়ে থাকে,খেয়াল রাখুন আগামী নির্বাচনে এই পাগলেরাই ভোট দেবে। দুদিন আগে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, এটা সরকারের কাজ নয়। এইজন্য এস ই সি আছে। তাহলে সরকারের কাজটা কি জনগণ জানতে চায়। আমরা জানতে চাই আর কয়জন আত্মহত্যা করলে আপনারা খুশী হবেন? গন আত্মহত্যার হিড়িক পড়লে সরকার হিসাবে এ লজ্জা কোথায় লুকাবেন? বিনিয়োগকারীরা সবাই শিক্ষিত।এদের ভেতরের ছাই চাপা আগুন একদিন ধপ করে জ্বলে উঠবে না কি গ্যারান্টি আছে? অবশ্যই এটা সরকারের জন্য শুভ নয়।সুতরাং এখনই শেয়ার বাজারের ধস রোধে সরকারকে কোমর বেঁধে এগিয়ে আসা উচিৎ।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×