ঘুষখোর পুলিশকে গালি দেই কিন্তু তাদের মৃত্যুর খবর শুনলে খারাপ লাগে ।
চাপাতি হাতে একজন শিবিরকে অনেক ঘৃনা করা যায় কিন্তু একজন মৃত শিবির কর্মীকে দেখে একটু হলেও মায়া লাগে ।
একজন জীবিত নাস্তিককে মনে মনে অভিশাপ দেই ,তার লেখার প্রতিবাদ করি ।তার মৃত্যু প্রার্থনা করি ।
কিন্তু একজন নাস্তিকের মাথাকাটা লাশ দেখে অনেকটাই বিচলিত হই ।বলে ফেলি ,এভাবে কাপুরুষের মত মারার কি দরকার !!হয়তবা সে তার ভুল বুজতে পারত ।ক্ষমা প্রার্থনা করত ।
বাড়িঘড় ,মসজিদ ,মন্দির ,গীর্জা ,ব্যাংক ,যানবাহন এগুলো তো আমাদের ই ।এগুলোর ক্ষতি করে কি লাভ ।
আজকে আপনি যার জন্যে নিজের জীবন দিয়ে দিচ্ছেন সে আপনার জন্যে কি করেছে ? জীবন বাচানো ফরজ ।আপনার দিকে আপনার পরিবার তাকিয়ে আছে ।নিজের জীবনটা অকারণে নষ্ট করবেন না ।
দাঙ্গা হাঙ্গামা শান্তি আনতে পারে না ।
জীবনটাকে বুজতে শিখুন ।আজকে যার কারনে জীবন দিচ্ছেন সে ৪০ বছর দেশের উচ্চ পর্যায়ে ছিল ।কোনদিন কেউ তাকে ফুলের টোকাও দেয় নি ।অর্থকষ্টে ভোগে নি ,ক্ষুধার জ্বালা সে টের পায় নি ।
অথচ আপনি/আমি সাধারন মানুষ ।কষ্ট করে পথ চলি ।কষ্ট করে টাকা উপার্জন করে দুই বেলা ভাত খাই ।আমরা মরলে কেউ তাকিয়েও দেখবে না ।
কেন মিথ্যে আশ্বাসে নিজের জীবন দিয়ে দিবেন ?আপনার পথ চেয়ে বসে আছে আপনার পরিবারের সবায় ।তারা কেউ আপনার রক্তাক্ত দেহ চায় না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

