১৮ তারিখে বিশ্বজিত হত্যার রায় দেয়া হয়েছে ।আশা করছি তাদের রায় দ্রুত কার্যকর করা হবে ।
খুনিদের পরিচয় সবাই জানেন ।তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল ।
অনেক আগে (ছোট ছিলাম বলে বেশি তথ্য মনে নাই) জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের একছাত্র (!) ধর্ষনের সেঞ্চুরি করেছিল ।অবশ্য রাজনৈতিক কারনে তার বিচার হয়নি ।
উপরের সবায় ছাত্রলীগ করত বলে জানা যায় ।
এবার আসেন পাবলিক বিশ্ববিদ্যালয় সমপর্কে জানি ।এখানে পড়ার সুযোগ পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া ।কতকষ্ট করে এখানে সুযোগ পেতে হয় তা সবায় জানেন ।অথচ ভর্তি হবার পর রাজনৈতিক উদ্দেশ্য হাছিলের জন্যে তাদের বিপথে পরিচালনা করা হয় ।
এবার আসি কসাই কাঁদের মোল্লার ব্যাপারে ।ছাগুকেল্লা সহ অনেক জায়গাতেই বলা হচ্ছে সে নাকি উচ্চশিক্ষিত (!) ছিল ।এই কারনে নাকি তাকে রাজাকার বলা যাবে না ! সে নাকি মেধাবি ছাত্র এবং শিক্ষক ছিল !
আশাকরি লেখার মর্মার্থ বুজতে পারছেন ।
খুনি সে যেই হোক না কেন তাকে শাস্তি পেতে হবে । লীগ ,দল ,শিবির ,শিক্ষিত যাই হোক ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



