somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউ ডিডন্ট সি ইট কামিং, রাইট?

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

থ্যাপ!!! কেমন বিশ্রী আওয়াজ। প্রায় তাড়াহুড়ো করে বেরোল থকথকে মগজ আর রক্ত। পুরো দেয়াল, ক্যালেন্ডার, ফুলের টব সবকিছুতেই। অসাধারন সুন্দর। গাছের পাতাটি একদম নুয়ে পড়ে শেষ রক্তের ফোটাটি মাটিতে নামিয়ে দেয়। বিভোর হয়ে তাকিয়ে থাকি অনেক্ষন। উঠে পড়লাম। বডিটা সরিয়ে ফেলতে হবে। কাজের মেয়েটাকে ভয় দেখিয়ে লাভ নেই। আশ্চর্যজনক। আমার মাথার ঠান্ডা ভাবটায় আমার বিশ্বাস এসে গেছে। এত বড় একটা ঘটনা ঘটালাম অথচ মস্তিষ্ক কোন উত্তেজিত ভাব দেখাচ্ছে না। মিতি ভাগ্যিস ডায়েটে ছিল। না হয় এই বডি লিফট করা কষ্টের হত। আরেকটা জায়গায় খটকা লাগছে। যখন ওকে খুব ব্যাঘ্রলাঞ্ছন করতাম তখন তাকে লিফট করে কিচেন থেকে বেডরুমে নিতে মনে হত কিছুই নিচ্ছিনা। এখন আগের চেয়ে অনেক ওজনের মনে হচ্ছে। নাহ, কাটবো না। অত সময় দেয়া যাবে না। আমি ওকে ঘৃনা করি। প্রত্যেক দিন সাড়ে সাতটায় ময়লা ফেলার ট্রাকটা ঠিক পশ্চিমের ব্যাল্কনির নিচ বরাবর দাঁড়ায়। ছুড়ে ফেললে কেমন শব্দ করবে বস্তাটা? ব্যালকনিতে আটকে গেলে আরেক ঝামেলা। ছাদের রেলিং ঘেসে ফেলতে হবে। কিন্তু আমি যা অলস, দুই হাত সামনে টিভির রিমোট থাকলে ভোজপুরি চ্যানেলই সই। এখন এই বস্তা নিয়ে আবার ছাদে ওঠা বহুত ঝক্কিঝামেলা। ধুর! একটু ঘুমিয়ে নেই অনেক ধকল গেছে। ধকল বলতে ঐতো, শখের কেনা ক্রিকেট ব্যাটটা দিয়ে মাথায় বাড়ি মারার আগে যতটুকু কান্নার ফ্যাচফ্যাচ আওয়াজ শুনেছি তাতেই ব্রেইন কাহিল হয়ে গেছে। নাহ! একটু ঘুমাই।

- হ্যালো নিহাল?
- বল দাড়কাক।
- তুমি কোথায়?
- আমিতো এসময় অফিসেই থাকি। কিছু লাগবে?
- না না কিছু লাগবে না। আসবে কখন?
- দেখি যত তাড়াতাড়ি ফেরা যায়। তাও চারটা বাজবে বোধয়।
- ও। আই মিস ইউ।
- তাহলে এখনই একবার আসি।
- হ্যালো,,,,,কি বলছো?,,,,হ্যালো?,,,,,,,,
- ধুর! বাজে নেটওয়ার্ক।

কেউ এসেছিল। মিতির প্রাক্তন প্রেমিক? হতে পারে। পারফিউম টা আলাদা। কত মিস্টি করে হাসে মেয়েটা। মনে হয় যেন কিছুই হয়নি। এতদিন মানা যায় না। বুঝতেই পারল না আমি ধরতে পেরে গেছি। বহুত সরল মেয়ে। শীতল গলায় জিজ্ঞেস করলাম,

- কে এসেছিল?
- কে আসবে?
- চেঁচিয়ো না। গত ৭, ১২ আর আজ এসেছে। নাম দরকার নেই। কে ছিল?
- তুমি আমাকে সন্দেহ করছো?
- ইটস ওকে। বল কে হয় তোমার?
- তুমি এমন করছো কেন? আমার ভয় করছে। একটু স্বাভাবিক ভাবে কথা শুন প্লিজ।
- আগের প্রেমিক? হু?
- ( কান্নার শব্দ,,,,,,,,)
- নাম?
- আমার,,,,,,খুব,,,,,ভয় করছে। আমি ত,,তোমাকে এমন দেখিনি?
- আরে না। তেমন কিছু না। থাক নাম টা জানি। তুমি একটু বোকা। আমিতো আগেই ধরতে পেরেছি। আমি একটু খুতখুতে তো।
- ওটা ফেল নিহাল! ও টা ফেল, প্লিজ?
- এটা কিছু নাতো। ক্রিকেট ব্যাট। এমনি ধরে আছি।

টিং টং। লাফিয়ে উঠলাম ঘুম থেকে। মিতির বডিটা দিয়েদিলাম আমার ভাড়াটে লোকের কাছে। জানিনা কি না কি করবে বডিটা নিয়ে। তবে বেচে গেলাম। উঠতে হল না। খুব ঘুম পাচ্ছে। ঘুমানো দরকার। উঠে আবার বাইরে যেতে হবে খাওয়ার জন্য। আজতো রান্না হবে না। মিতি নেই।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×