somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা)” শীর্ষক প্রকল্পের ২৬৬ জন জনবলের মানবেতর জীবন-যাপন।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত “জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা)” শীর্ষক প্রকল্পটি সম্পূর্ণ বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত এবং ৬৪ জেলায় এর কার্যক্রম প্রকল্পের উদ্দেশ্য অনুযায়ী সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার মহতী উদ্যোগের আওতায় বহুবিধ পদক্ষেপের ধারাবাহিকতায় শিক্ষিত বেকার মহিলাদের অগ্রাধিকার প্রদানসহ আগ্রহী ছাত্রীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থান এবং যোগাযোগ প্রযুক্তি নির্ভর করে উদোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করাই এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য। প্রকল্পের আরডিপিপি ৩য় বার সংশোধনের লক্ষ্যে বিগত ২৮/০৭/২০২১ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী
“নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ করতে হবে এবং পরবর্তীতে সংস্থার পরিচালন বাজেটের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।” মর্মে নির্দেশনা প্রদান করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর উক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য ২০২৩-২৪ অর্থবছরে অর্থমন্ত্রণালয় থেকে জনবলের বেতনভাতা ব্যতিত পরিচালন ব্যয় বাবদ মোট ২০৬.০০ লক্ষ্ (দুই কোট ছয় লক্ষ) টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। আলোচ্য প্রকল্পের প্রশিক্ষণার্থীদের নিকট থেকে ভর্তি ফি বাবদ আদায়কৃত অর্থ লভ্যাংশসহ মোট ৯,৫৬,৩৫,৫৩৪/- (নয় কোটি ছাপ্পান্ন লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশত চৌত্রিশ) বিভিন্ন ব্যাংকে এফডিআর এবং সঞ্চয়ী হিসেবে জমা আছে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বরাদ্দের অতিরিক্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে উক্ত অর্থ ব্যয়ের অনুমতি প্রদান করা হয়েছে। এ বিষয়ে জুলাই ২০২৩ তারিখে ৩২.০০.০০০০.০৫৬.১৮.০০৮.২২.১৬৭ নং স্মারকে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হয়েছে:
১) মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম জাতীয় মহিলা সংস্থার নিয়মিত পরিচালন বাজেট হতে নির্বাহ করা যেতে পারে;
২) ট্রেডভিত্তিক প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে প্রশিক্ষকগণকে অর্থ বিভাগের নির্ধারিত হারে সম্মানী প্রদান করা যেতে পারে;
৩) প্রকল্পের স্থাপননা রক্ষণাবেক্ষণসহ অন্যান্য কার্যাদি সম্পাদনের জন্য জাতীয় মহিলা সংস্থা আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ করতে পারে। আউটসোর্সিং জনবল নিয়োগের ক্ষেত্রে অর্থ বিভাগের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।
এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠকে নিম্নরূপ সুপারিশ করা হয়:
ক) জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ (৬৪ জেলা) প্রকল্পের কার্যক্রম জেলা শহরে সীমাবদ্ধ না রেখে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে সম্প্রসারণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়;
খ) “জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ (৬৪ জেলা)” শীর্ষক প্রকল্পটি জুন, ২০২৩ তারিখের পরে প্রকল্পে কর্মরত দক্ষ জনবল দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহতভাবে চালু রাখার সুপারিশ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠকের সুপারিশ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা ও অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট বরাদ্দ এবং প্রশিক্ষণার্থীদের নিকট থেকে আদায়কৃত ভর্তি ফি ব্যয়ের অনুমতি প্রদান করা সত্ত্বেও জুলাই-ডিসেম্বর ২০২৩ সেশনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়নি। প্রশিক্ষণ কার্যক্রম শুরু না করার কারণে সমাপ্ত প্রকল্পের জনবল জুলাই, ২০২৩ থেকে বেতনভাতা/সম্মানী পাচ্ছেনা। এর ফলে ২৬৬ জন জনবল খুবই মানবেতর জীবন-যাপন করছেন।

সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×