somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি থাপ্পর দিতে পারবেন। কিন্তু থাপ্পরের জোরে কি করতে পারবেন?

০৭ ই জুলাই, ২০১১ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার একটা গল্প শুনেছিলাম ঘোড়ার খুর নিয়ে। বিষয়টা এরকম যে ঘোড়ার খুরে একটা লোহার পাত থাকে। এই পাতটা নাকি অনেক মূল্যবান। কেন এর এত দাম ? চাষিভাই গেলেন জ্ঞানী মানুষের সন্ধানে। তাকে কে যেন বলে গেছে তার ঘোড়ার খুরের দাম অনেক। কত দাম তা এখন তার জানা চাই। জানলে আর চাষি থাকবেন না। ঘোড়ার খুরের ব্যবসা করবেন কিনা তা অবশ্য বলেন নি। কিন্তু দাম নিয়ে তার অনেক কৌতূহল। কে জানে একসাথে রাজার সোনার হাসের মত অনেক সোনার ডিম পাওয়া যায় কিনা। চাষি পথ চলেন। দিনের পর দিন যায়। চাষি চলেন দুরের পথ মাড়িয়ে। কিন্তু জ্ঞানী মানুষের সন্ধান সে কি আর এত সহজ? অবশেষে একদিন পেলেন একজন বৃদ্ধকে। মুখে পাকা দাঁড়ি। দেখেই মনে হল ইনি হবেন সেই মানুষ যিনি পারবেন তার জিজ্ঞাসার জবাব দিতে।

'চাচা আমি অনেক দূর থেকে এসেছি একটা প্রশ্ন নিয়ে। যদি আপনার সময় হয় তবে আমি কি আপনার কাছ থেকে একটু সময় পেতে পারি।"
' কি বাবা? কিন্তু আমি কি আর তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো? আমি বাবা বুড়ো মানুষ। দুনিয়ার পথঘাট কোন মতে চিনি। জীবনটা প্রায় কাটিয়ে ফেললাম। এবার শেষ দিন গুলোর পালা। আমার যাবার বেলা যদি তোমার কোন কাজে লাগি সে আমার বড় আনন্দ। "

চাষি এবার খানিকটা সাহস পেল। বলল- ' আমি একদিন মাঠে কাজ করছিলাম। রাস্তার পাশে বাধা ছিল আমার ঘোড়াটা। এটাই আমার চলার বাহন আর সবচে বড় কথা এটা আমার ফসল কেনা বেচা করতে যাবার এক মাত্র উপায়। কিন্তু আমি বুঝলাম না আমাকে এক পথিক বলল আমার ঘোড়ার খুরের দাম নাকি অনেক বেশি। আমি আসলেই বুঝতে পারছিনা আমার ঘোড়ার খুরের দাম কত। আর আমি এই দাম কেন পাই না।"

জ্ঞানী ব্যক্তি এই প্রশ্ন শুনে কোন কথা বললেন না। অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন- "বেশ! তোমার ঘোড়ার খুর গুলো একদিন খুলে রাখ। তারপর বের কর আসলে ও গুলোর কোন মূল্য আছে কিনা?"

চাষি ফিরে এল। তারপর মাঠে যাবার আগে খুলে ফেলল ঘোড়ার খুর। কিন্তু ঘোড়া আর আগের মত দ্রুত পথ চলে না। কিছুদূর চলার পর ঘটল আসল ঘটনা। ঘোড়ার পায়ের ভিতরে ঢুকল শামুক। ব্যস। যা হবার তাই হল। ঘোড়া অসুস্থ হল। চিকিৎসা চলে। কিন্তু ঘোড়া আর সুস্থ হয় না।
ক'দিন পর ঘোড়াটা মারা গেল। চাষির মনে অনেক দুঃখ। চাষি আর আগের মত কাজে আনন্দ পায় না। ফসল না হয় হল কিন্তু বেছতে নিয়ে যাবে কিভাবে?

ক'দিন বাদে চাষির ছেলের অসুখ হল। রাত অনেক। চাষি দেখে তার ঘোড়া নেই। এই রাতে সে কিভাবে ছেলেকে নিয়ে বৈদ্য বাড়ি যাবে? সেই রাতে চিকিৎসা না হওয়ায় চাষির ছেলে গেল মরে।

এবার চাষির হুঁশ হল। আজ যদি ঘোড়াটা থাকতো তবে কি এরকম অবস্থা হত? তার পর মনে হল আহারে যদি ঐ বেতার কথা না শুনে খুর না খুলতাম তবে আজ ঘোড়াটা থাকত। আর ছেলেকেও নিয়ে জেতে পারতাম বৈদ্য বাড়ি।

আহারে খুর। আহারে ছেলে!! আফসোস!
সামান্য লোহা পড়ে থাকলে সমস্যা ছিল না। কিন্ত ওটা যে খুর ছিল।

বাংলাদেশের মানুষ ক্রিকেট ভক্ত। একদিন দেশ জুড়ে অবরোধ ছিল। সেদিন রাস্তায় পুলিশ মানুষকে বেরুতে দেয়নি। কিন্তু হাওয়া ভবনে একজন ক্রিকেট খেলছিলেন। সে ছবি কাগজে এসেছিল। সেই ক্রিকেট উৎসবের ফল কি হয়েছিল কারো কি মনে আছে? ক্রিকেট কিন্তু আনন্দের খেলা। বল কোথায় পড়ে ছিল তা ভুলে গেলে কিন্তু সাধু সাবধান!

কোন বাড়াবাড়ি ভালো ফল বয়ে আনেনা। একদিন রাস্তায় সাপের মত পিটিয়ে মানুষ মারা হয়েছে । ক্ষমতা তো চিরদিন থাকেনা। ঐ পাপের কোন ফল কিন্তু আদতে চোখের সামনে দেখা যায় নি। যে মায়ের ছেলে মরেছে তার চোখের পানি কিন্তু আজ মুছে যায় নি। যাবেনা।

একদিন এক যুবরাজের বন্ধুরা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে সাত জন ছাত্রের জীবন প্রদীপ নিভিয়ে ছিল। অপরাধীদের কোন কিছু হয় নি যুবরাজের ক্ষমতার জোরে। সে নিজে কেমন ছিল তাতো বলতে পারবোনা। কিন্তু আবার তোরা মানুষ হ এরকম চলচিত্রের মধ্যে যা দেখা যায় তাতে আর যাই হোক ক্ষমতার পালাবদল যে হয় তা কিন্তু নিশ্চিত বোঝা যায়।

মানুষ কখন এরকম বেপরয়া আচরণ করে জানেন? যখন তার পিছনে আর যাবার জায়গা থাকেনা অথবা চরম অহংকারী হয়ে উঠে।

একজন পুলিশ কর্মচারী কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী। তার ক্ষমতা কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে তিনি যা দেখালেন ক্ষমতার খুঁটির জোরে তা কিন্তু চিরকাল ব্যপিয়া রহিবে না। ক্রিকেট খেলোয়াড়ের ছিলনা আর থাপ্পর দেয়ার পর যিনি হাসপাতালে ভর্তির
নাটক করেছেন আবার দেখতে যাবার নাটকও করলেন তারও থাকবেনা।

জ্ঞানীর কাছে না গেলেও ঘোড়ার খুরের মূল্য বোঝা যায় আর সময় দেখে থাপ্পড় এর কদর আর ফলও বোঝা যায়।







সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১১ রাত ১২:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিঠে কোদাল, হাতে মোবাইল

লিখেছেন মুনতাসির, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:২৪



শীতের সকাল।
কুয়াশার চাদরে মোড়ানো মাঠ,
পিঠে কোদাল, হাতে সময়—
মাটি আর মানুষের প্রতিদিনের নিরব সংলাপ।

বগুড়া, ২০২৬। ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×