somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বেচ্ছায় কাজ করার জন্য এগিয়ে আসুন।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা প্রত্যেকেই এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয়েছি যেখানে ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা কাজ করতে এগিয়ে যাইনি, কেন? কারণ ভয়, আশঙ্কা। এজন্য নয় যে কাজটা সম্পূর্ণ করতে পারব না। আশঙ্কার কারণটা হল সমালোচনা ভীতি, আমাদের সঙ্গী সাথীরা কি মনে করবে, লোকে হাসবে, অত্যুৎসাহী মনে করবে, বেতন বাড়ানো বা উন্নতির জন্য বেশি তৎপর মনে হবে – এসব নানা আশংকায় অনেকেই নিস্ক্রিয় হয়ে যায়।

কোন জিনিসের অন্তর্ভুক্ত হওয়া, স্বীকৃতি পাওয়া, দলের স্বীকৃতির ইচ্ছাটা খুবই স্বাভাবিক। তবে নিজেকে প্রশ্ন করুন, “আমি কোন দলে যেতে চাই, যারা মনে মনে পরশ্রীকাতর, বাইরে অন্যদের দেখে হাসে? অথবা সেই দলে যারা তৎপর, যারা জীবনে উন্নতি করছে?” ঠিক পথটা নিশ্চয়ই বলে দিতে হবে না। যারা তৎপর সক্রিয় তারা নিজেদের উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করে, একে বলে ব্যক্তিগত উন্নয়ন। [ইংরেজিতে পারসোনাল ডেভোলপমেন্ট বা Personal Development।]

যে স্বেচ্ছায় কাজে আগ্রহ দেখায় সে সম্পূর্ণ আলাদা, উক্ত কাজের প্রতি তিনি বিশেষ দৃষ্টি রাখেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হল, তিনি স্বেচ্ছায় কাজ করতে চেয়ে নিজেকে নিজের বিশেষ ক্ষমতা এবং আশা অভিলাষ প্রকাশ করার সুযোগ দেন। তাই বিশেষ কাজগুলোর জন্য বা নিজের আগ্রহী কোন কাজের জন্য তৎপর হয়ে এগিয়ে আসুন, স্বেচ্ছাকর্মী হয়ে উঠুন।

ব্যবসায়-বাণিজ্য, সামরিক সেবা অথবা আপনার সম্প্রদায়ের যারা পথপ্রদর্শন করছে তারা কি তৎপর সক্রিয় বা নিস্ক্রিয়?

এদের দশজনের মধ্যে নয়জন সক্রিয়, তৎপর মানুষ, কাজে উৎসাহী। যে পাশের সারিতে দাঁড়িয়ে থাকে, এগিয়ে আসে না, অলস, নিস্ক্রিয়, সে পথপ্রদর্শক হয়ে উঠতে পারে না। অথচ যে সক্রিয়, কাজকে ভালোবাসে, তাকে সবাই অনুসরণ করে।

যে কাজে সক্রিয় তার উপর সবার আস্থা থাকে। বাকিরা স্বাভাবিকভাবে তাকে স্বীকার করে নেয়। তারা মেনে নেয় যে ঐ পথপ্রদর্শক নিজের কাজের বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল।

যে ‘কাউকে বিরক্ত করে না’, ‘কাজ করে না’ অথবা ‘আদেশ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করে’ এমন মানুষকে কেউ কখনও প্রশংসা করে বলে আমার জানা নেই। আপনি জানেন কি?

নিজের উন্নয়নে আপনাকেই সক্রিয় হতে হবে, তৎপর হতে হবে। আপনার আগ্রহের কাজে স্বেচ্ছায় এগিয়ে আসুন যাতে আপনি নিজেকে দিয়ে দক্ষভাবে কাজ করাতে পারেন। আপনি যদি আপনার আগ্রহের কাজটি গুরুত্ব সহকারে করেন এবং দক্ষ হোন তবে অন্যান্যরাও আপনাকে অনুসরণ করবে। তাই আজই একটি নির্দিষ্ট লক্ষ্য নিন এবং সেই অনুযায়ী স্বেচ্ছায় কাজে এগিয়ে আসুন।

তথ্য সূত্রঃ
১। ডেভিড জে. শ্বার্টজের ‘উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক’। অনুবাদঃ প্রফেসর আলতাফ হোসেন। দি স্কাই পাবলিশার্স।
২। http://thikdarona.blogspot.com/
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×