somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড. ইউনূস: আস্থার প্রতিমা ভেঙে ফেলার দায় কার?

২৪ শে মে, ২০২৫ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড. ইউনূস: আস্থার প্রতিমা ভেঙে ফেলার দায় কার?

ড. মুহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, ক্ষুদ্রঋণের প্রবর্তক এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিমান এক বাংলাদেশি। ব্যক্তিগতভাবে আমি তাঁকে শ্রদ্ধা করি, বিশেষ করে নারী অধিকার এবং যৌন সংখ্যালঘুদের পক্ষে তাঁর অবস্থানের জন্য। জানা যায়, তিনি এমন কিছু সংগঠনের পাশে দাঁড়িয়েছিলেন, যারা সমাজে অবহেলিত হয়ে থেকেছেন। একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে এটি প্রশংসনীয়। যদিও নারী অধিকারের জন্য আমাদের নারী অধিকার কর্মীদের দেয়া প্রস্তবনার বিরুদ্ধে যেভাবে তার পক্ষের লোকেরা বিদ্রোপ করেছে বা করছে তা ভায়ায় প্রকাশ করার উপযোগী নয় বলে আমি মনে কনি। অথচ তিনি রহস্য জনক কারনে নিঃশ্চুপ রয়েছেন।

তবে, তাঁর প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ মডেল সম্পর্কে দীর্ঘ অভিজ্ঞতা থেকে মনে হয়েছে ব্যবস্থাটি মূলত ভালো হলেও এর বাস্তব প্রয়োগে রয়েছে বেশ কিছু অসংগতি, বিশেষ করে সুদের উচ্চহার। গ্রামের দরিদ্র নারীদের জন্য এটি অনেক সময় সহায়তা নয় বোঝায় পরিণত হয়েছে।

আমি যখন তাঁকে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে দেখলাম, তখন ভেবেছিলাম তিনি অন্তত দেশের ক্ষতি করবেন না। কিন্তু গত ৯ মাসে যা ঘটেছে, তা আমাদের কল্পনার বাইরে। তাঁর সময়কালে নিরাপত্তা বাহিনীর সহিংস আচরণ, গণগ্রেফতার, রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, লুটপাট এবং বিচারবহির্ভূত নিপীড়নের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের বহু নেতাকর্মী ও সাধারণ মানুষ এই সময় প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়েছেন, অনেকে আটক হয়েছেন, আবার কারও বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজারে। এই ঘটনাগুলো কেবল রাজনৈতিক প্রতিহিংসার প্রতিচ্ছবি নয় এটি ছিল এক বিপজ্জনক দৃষ্টান্ত।

অথচ একই সময়ে দেখা গেছে, প্রভাবশালী কিছু আওয়ামী লীগ নেতা ও সরকারি কর্মকর্তা যাঁদের বিরুদ্ধেকোন অভিযোগ ছিলনা প্রানের ভয়ে তারা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করেছিল আপনি তাঁদের নীরবে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন, বলা হয় ‘উৎকোচের বিনিময়ে’। অন্যায় যদি করে থাকে তবে তাদের বিচার করলেন না কেন?

সবকিছু বিবেচনায় আজ প্রশ্ন ওঠে একজন আন্তর্জাতিকভাবে সমাদৃত মানুষ কীভাবে দেশে এমন অরাজকতা ও ভয়ভীতির আবহ তৈরি করলেন? রাষ্ট্রক্ষমতা কি শুধুই অভ্যন্তরীণ শত্রু নির্মূলের যন্ত্রে পরিণত হয়েছে?

তারপরও বলবো আপনি যদি সত্যিই বিশ্বাস করেন, আপনি দেশকে সঠিক পথে নিচ্ছেন তাহলে থাকুন, আরও দীর্ঘদিন থাকুন। বাংলাদেশের রূপ, রস, গন্ধ চুষে চুষে উপভোগ করুন যতক্ষণ না আপনার পেট ভরে। তবে মনে রাখবেন ইতিহাসের কাঠগড়ায় আপনাকে এ দেশের মানুষ দাঁড় করাবেই।

সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২৫ বিকাল ৩:২১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×