somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতির কফিনে শেষ পেরেক: ড. ইউনূসের শাসনে ধ্বংসের মুখে বাংলাদেশ

১৩ ই জুন, ২০২৫ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতির কফিনে শেষ পেরেক: ড. ইউনূসের শাসনে ধ্বংসের মুখে বাংলাদেশ
আজকের বাংলাদেশ যেন একটি লাশঘর শ্বাস নিচ্ছে, কিন্তু জীবনের কোনো স্পন্দন নেই। দেশের অর্থনীতি চরম দেউলিয়াত্বের পথে, বিচার ব্যবস্থা নির্লজ্জভাবে পক্ষপাতদুষ্ট, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আর জাতির ভবিষ্যৎ আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আজ বিপথে, বিভ্রান্তিতে, ও ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এই ভয়াবহ অবস্থা যার হাত ধরে এসেছে, তিনি আর কেউ নন কথিত ‘নোবেল বিজয়ী’ ড. মুহাম্মদ ইউনূস, যিনি রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করে জাতিকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছেন।

রাষ্ট্রক্ষমতা ছিনতাই ও গণতন্ত্রহীনতা
ড. ইউনূস কোনো গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসেননি। জনতার ভোটে নয়, বরং বিদেশি চক্রান্ত, কর্পোরেট পৃষ্ঠপোষকতা ও দেশীয় ষড়যন্ত্রের মাধ্যমে তিনি আজ দেশের শাসক। মানুষের মতপ্রকাশের অধিকার ধ্বংস হয়েছে, সংবাদমাধ্যম হয়েছে বন্দি, বিরোধী রাজনীতিকরা হয়েছে নিপীড়নের শিকার। প্রতিদিন গড়ে ১২০০ থেকে ১৫০০ জন আওয়ামী লীগসহ বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। এটি রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ।

অর্থনীতি ধ্বংসের পথে
দেশের অর্থনীতিকে তিনি তামাশায় পরিণত করেছেন। ব্যাংকিং খাতে চলছে নৈরাজ্য। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, অথচ তার একটি টাকাও দেশে ফেরৎ আনা যায়নি। রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো আজ ঋণখেলাপিদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে দিশেহারা করেছে। অথচ ক্ষমতাসীনদের বিলাসিতা বেড়েই চলেছে। দুর্নীতির রাঘব বোয়ালরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।

কোমলমতি প্রজন্ম ধ্বংসের দিকে
তবে সবচেয়ে ভয়াবহ দিকটি হচ্ছে শিক্ষার্থীদের বিপথগামিতা। এক ভয়াবহ অপকৌশলের অংশ হিসেবে আজ শিক্ষাব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। হাজার হাজার স্কুল-কলেজে শিক্ষার্থীর উপস্থিতি নেই বললেই চলে। শিক্ষকেরা নিরাপত্তাহীন, পাঠ্যসূচি যুগোপযোগী নয়, পাঠ্যবইয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিকৃত ইতিহাস ও বিভ্রান্তিকর মতবাদ। ছাত্ররা বইয়ের চেয়ে বেশি সময় দিচ্ছে ইউটিউব, গেমিং, টিকটক, এবং ভয়ংকরভাবে মাদকের জগতে। প্রতিদিন কোথাও না কোথাও ছাত্ররা অস্র নিয়ে ডাকাতি বা আওয়ামী লীগ নেতাদের কে ভয় দেখিয়ে টাকা আদায় করছে।

বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে পেশিশক্তির রাজত্ব। ছাত্রসংগঠনের নামে চলছে চাঁদাবাজি, দলীয় দখলদারিত্ব, যৌন হয়রানি, অস্ত্রের মহড়া। আজ আর কোনো শিক্ষার্থী স্বপ্ন দেখে না বঙ্গবন্ধু হওয়ার, সত্যেন বোস, হুমায়ুন আজাদ হওয়ার। তারা স্বপ্ন দেখে দ্রুত টিকটক তারকা হয়ে ওঠার, বা রাজনীতির ছত্রছায়ায় এক রাতেই গাড়ি-বাড়ির মালিক হওয়ার।

নীরব জাতি, নিশ্চিহ্ন ভবিষ্যৎ
একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষিত প্রজন্মের ওপর। আর যদি সেই প্রজন্মকে অশিক্ষা, কুশিক্ষা, ও নৈতিক পতনের দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে তা কোনো সাধারণ ক্ষতি নয় তা একটি জাতির আত্মহত্যা। এক প্রজন্ম ধ্বংস মানে অন্তত তিন থেকে চারটি প্রজন্ম পিছিয়ে যাওয়া। আজ বাংলাদেশ সেই ভয়াবহ চক্রে বন্দি।

আজ প্রয়োজন জাতিগত জাগরণ
আর নয় নীরবতা। আজ প্রয়োজন প্রতিরোধ। আজ প্রয়োজন ড. ইউনূসের কৃত্রিম মুখোশ ছিঁড়ে তাকে জনগণের আদালতে দাঁড় করানো। আজ প্রয়োজন কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা, শিক্ষা ব্যবস্থার ঢালাও সংস্কার, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, এবং স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা।
আমরা যদি আজ কথা না বলি, আগামীকাল ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমাদের সন্তানরা আমাদের দিকে তাকিয়ে বলবে তোমরা কোথায় ছিলে, যখন আমাদের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছিল?

--- সালাউদ্দিন রাব্বী
সংগঠন: সংখ্যালঘু বাচাও আন্দোলন
ঠিকানা: পশ্চিম কাজি কসবা, মিরকাদিম ১৫০২, মুন্সীগঞ্জ সদর, বাংলাদেশ
ই-মেইল: [email protected]

সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২৫ দুপুর ১:০৭
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাভ কার হলো?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮


দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×