শোকগাথা: তোফায়েল আহমেদ
কিংবদন্তির রাজনীতিবিদ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অকুতভয় সৈনিক, নিউক্লিয়াস বাহিনীর অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ আর নেই এ খবর জাতিকে গভীর শোকে নিমজ্জিত করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি মুক্তিযুদ্ধপূর্ব সংগঠনে অনন্য ভূমিকা রাখেন। স্বাধীনতার পর ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতৃত্বে থেকে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর বাগ্মিতা, সাংগঠনিক দক্ষতা ও দেশপ্রেম ছিল এক প্রজন্মের প্রেরণা।
বাংলাদেশ, ভারত ও ব্রিটিশ এই তিন দেশের সংবিধান ছিল তাঁর নখদর্পণে। এমন জ্ঞান, অভিজ্ঞতা ও প্রজ্ঞার রাজনীতিকের মৃত্যুতে জাতি আজ শোকাভিভূত।
বাংলার রাজনীতিতে তোফায়েল আহমেদ এক উজ্জ্বল নক্ষত্র যার অবদান চিরস্মরণীয়, অম্লান।
জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে এই মহান দেশপ্রেমিক নেতাকে।


সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



