somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘জামাতী কেঙ্গারু কোর্টের’ রায়ের বিরুদ্ধে আজ পুরো জাতি একাত্মতার মশাল উঁচু করে দাঁড়িয়েছে।

১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘জামাতী কেঙ্গারু কোর্টের’ রায়ের বিরুদ্ধে আজ পুরো জাতি একাত্মতার মশাল উঁচু করে দাঁড়িয়েছে।
--------------------------------------------------------------------
বাংলাদেশের জন্মলগ্নে যে রাজনৈতিক শক্তি জনগণকে স্বাধীনতার পথে ঐক্যবদ্ধ করেছিল, সেই আওয়ামী লীগই এই জাতির রাষ্ট্রগঠনের মূল ভিত্তি। বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের উদ্ভব ও সংগ্রাম না হলে, হয়তো আজ “বাংলাদেশ” নামের স্বাধীন রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে স্থায়ী আসন পেত না।
দেশপ্রেম, গণমানুষের আশা, মুক্তিযুদ্ধের চেতনা সবই এই দলের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।
এই দল আজও বাংলাদেশে আছে, ভবিষ্যতেও বাংলাদেশেই থাকবে ।জনগণের সমর্থনে, ইতিহাসের শক্তিতে, ইনশাআল্লাহ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
কিন্তু জাতি আজ আবারো একটি গভীর উদ্বেগের সম্মুখীন। দেশের বৃহৎ অংশের মানুষের দৃষ্টিতে যে বিচারিক প্রক্রিয়াগুলো স্বচ্ছ নয়, গণতান্ত্রিক মানদণ্ডে অসঙ্গত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সেগুলো নিয়ে ক্ষোভ, আতঙ্ক ও প্রশ্ন জোরদার হচ্ছে।
অনেকে আশঙ্কা করছেন, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি কিংবা তাদের ছায়ামিত্ররা বিচার ব্যবস্থার নামে এমন একটি পরিবেশ তৈরি করছে, যা মূলত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে দমন করার উদ্দেশ্যে পরিচালিত “ক্যাম্পেইন”এক ধরনের কেঙ্গারু কোর্টের কালো ছায়া, যেখানে রায় আগে ঠিক হয়, প্রক্রিয়া পরে সাজানো হয়।
যে কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযোগ তদন্ত, সমালোচনা কিংবা আইনি প্রক্রিয়া সবই গণতন্ত্রের অংশ।
কিন্তু যখন বিচার নিয়ে জনগণের আস্থা নড়বড়ে হয়ে যায়, যখন একটি বড় অংশ মনে করে এটি “বিচারের নামে প্রতিশোধ”তখন সেই বিচার আর সাধারণ বিচার থাকে না; তা হয়ে ওঠে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও রাজনৈতিক স্থিতিশীলতার বিরুদ্ধে হুমকি।
আজকের পরিস্থিতিতে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়কে অনেকেই সেই প্রেক্ষাপটেই দেখছেন।
রাজাকারদের উত্তরসূরি বা স্বার্থান্বেষী মহলের রাজনৈতিক প্রতিশোধ
এমন এক আশঙ্কা যা সমাজে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
এমন পরিস্থিতি শুধু একজন নেতার বিরুদ্ধে নয়; এটি পুরো দেশ, পুরো গণতন্ত্র, এবং মুক্তিযুদ্ধের অমর চেতনার বিরুদ্ধে দাঁড় করায়।
বাংলাদেশের জনগণ কখনোই অন্যায়ের সামনে মাথা নত করেনি আর করবেও না কোনদিন। স্বাধীনতার যুদ্ধই তার সর্বোচ্চ প্রমাণ।
আজও জনগণের মধ্যে সেই প্রশ্ন ধ্বনিত।
বিচার, না রাজনৈতিক শত্রুতার ছদ্মবেশ?
আইনের শাসন, না ক্ষমতাকে বন্দী করার চেষ্টা?
একটি রাষ্ট্র টিকে থাকে ন্যায়, স্বচ্ছতা, এবং জনগণের আস্থার উপর।
যে বিচার জনগণের বিশ্বাস হারায়, তা ইতিহাসে টেকে না সময়ের কঠিন পরীক্ষায় ভেঙে পড়ে।
বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করবে।
এই দেশ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির।
এই দেশ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জানে।
এই দেশ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী।
এই দেশ আওয়ামী লীগের জন্মদাতা জনগণের দেশ যাদের হৃদয়ের মধ্যেই বাংলাদেশ।
জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×