জাতির প্রশ্ন পরিবর্তনের পর আপনারা কোথায়?
২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাতির প্রশ্ন পরিবর্তনের পর আপনারা কোথায়?
------------------------------------------------
২০২৪ সালের আন্দোলনের সময় যেসব সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষক তাঁদের লেখনী, বক্তব্য ও আলোচনার মাধ্যমে জনমত গঠনে সক্রিয় ছিলেন মতিউর রহমান, বদরুদ্দীন উমর, সিরাজুল ইসলাম চৌধুরী, সলিমুল্লাহ খান, মতিউর রহমান চৌধুরী, মাহফুজ আনাম, ফরহাদ মজহার, জিল্লুর রহমান, জাহেদ উর রহমান ও রেজাউল করিম আজ তাঁদের কাছে জনগণের কয়েকটি সরল প্রশ্ন।
যে পরিবর্তনের কথা আপনারা বলেছিলেন, সেই পরিবর্তনের ফল কোথায়?
দেশের অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, বেকারত্ব, শিল্পের দুরবস্থা ও আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের অবস্থান কী?
২০২৪ সালের পরিবর্তন কি আপনাদের প্রত্যাশা পূরণ করেছে?
যদি করে থাকে সেই সাফল্যের প্রমাণ কোথায়?
আর যদি না করে থাকে আপনারা আজ তার সমালোচনা করছেন না কেন? বিদেশী ডলার হজম হঢ নাই?
আন্দোলনের সময় আপনাদের কণ্ঠ ছিল সোচ্চার। আজ জনগণের দুর্ভোগের সময় সেই কণ্ঠ এত নীরব কেন?
কেউ ব্যক্তিগতভাবে কোনো অপরাধে জড়িত ছিলেন এমন অভিযোগ প্রমাণ ছাড়া করা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু জনমত গঠনে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদের কাছে তাঁদের অবস্থান জানতে চাওয়ার অধিকার জনগণের আছে।
কারণ সরকার পরিবর্তনই শেষ কথা নয় মানুষের জীবন বদলেছে কি না, সেটিই আসল প্রশ্ন।
আজ বাংলাদেশের জনগণ তাই জানতে চায়।
যে বাংলাদেশের স্বপ্ন দেখানো হয়েছিল, সেই বাংলাদেশ কোথায়?
জাতি উত্তর চায়।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।
আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত...
...বাকিটুকু পড়ুনযে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,...
...বাকিটুকু পড়ুন
টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন