বাবা অফিস থেকে ফিরে জামা কাপড় ছাড়ছেন। ৫ বছরের ছেলেটা পিছনে এসে দাড়াল।
মুখ ঘুরিয়ে বাবা বললেন, কিছু বলবে??
ছেলেটি আমতা আমতা করে বলল, আচ্ছা বাবা তুমি ১ ঘন্টায় কত টাকা বেতন পাও?
ছোট মুখে বড়দের মত কথা শুনে বাবার মেজাজ খারাপ হয়ে গেল!
কেন? সেটা দিয়ে তুমি কি করবে??
না, একটু বলোনা! দরকার আছে...
সারাদিন পর রাজ্যের ক্লান্তি নিয়ে মাত্র বাসায় ফিরেছেন, বাচ্চার সাথে এখন কোন ঝামেলা করতে ইচ্ছা করল না।
আপদ বিদায় করার জন্য বাবা একটা উত্তর দিলেন, ঘন্টায় ৫০০ টাকার মতো।
সাথে সাথে ছেলেটা বলল, তাহলে আমাকে ১০০ টাকা দাও!
এবার আর বাবা মেজাজ ধরে রাখতে পারলেন না।
তুমি তাহলে আমার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা থেকে এসব জিজ্ঞাসা করছিলে? ছোট মানুষ টাকা দিয়ে কি করবে! তোমার কি লাগবে সেটা বল!! তোমার মা কে বলব সে তোমাকে কিনে দিবে!!! অনেক রাত হয়েছে; যাও ঘুমাতে যাও!!!!
বাবাকে রাগ করতে দেখে ছেলে ভয়ে রুম থেকে বের হয়ে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল।
বাবার মেজাজ এখনও ঠান্ডা হয়নি! বসে বসে ভাবছেন ... কি অবস্থা! এই বয়সেই টাকা চিনে গেছে!! সারাদিন গাধার মত খাটি এদের জন্য আর ... ... এরা? আর ওর মা’টা কি করে সারাদিন! বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে কোন খেয়াল নেই!! বাচ্চা নিশ্চয় মার্কেটে গিয়ে কোন নতুন খেলনা দেখেছে, এখন সেটা কেনার জন্য টাকা চাচ্ছে। তাই বলে এত ছলচাতুরী করে টাকা চাইতে হবে ...। ছি!!! এদের জন্য এত পরিশ্রম করি আর এরা ... ... !!!!!
বেশ কিছুক্ষন পরে মাথাটা কিছুটা ঠান্ডা হলো ... নাহ, ছেলেটার সাথে এত রাগারাগি করা উচিত হয়নি, সে অন্য কোন প্রয়োজনেও তো টাকা চাইতে পারে। তাছাড়া আমি তো তার কথা ঠিক মত শুনলামই না। নাহ, কাজটা ঠিক হয়নি। দেখি, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে কি না, ওকে টাকাটা দিয়ে আসি।
বাচ্চার রুমে গিয়ে বাবা আদর কন্ঠে ডাক দিলেন, বাবা! ঘুমিয়েছ??
ছেলে চোখ তুলে বল্ল, না।
সরি, তোমার সাথে রাগ করাটা আমার ঠিক হয়নি। সারাদিন অফিসে এত ঝামেলার মধ্যে থাকি!! মাথা ঠিক থাকে না! এই নাও তোমার ১০০ টাকা; তুমি তোমার আম্মুর সাথে মার্কেটে গিয়ে যা খুশি কিনে নিও।
বাবার মুড ভাল দেখে ছেলেটা খুশিতে লাফ দিয়ে উঠে টাকাটা নিল। সেই সাথে বালিশের নিচ থেকে আরো কিছু টাকা বের করে এক এক করে গুনতে লাগলো। ১০০ ... ২০০ ... ৩০০ ... ... ...
এবার আর মেজাজ ধরে রাখা সম্ভব নয়! ছেলে কত বড় ত্যাঁদড় হয়েছে!! এর মধ্যে সে আরো টাকা জোগাড় করে ফেলেছে!!! ওর টাকা গুনার স্টাইল দেখে মনে হচ্ছে কষে একটা থাপ্পড় লাগায়!!!
এই সময় ছেলে মুখে একটা তৃপ্তির মিষ্টি হাসি ফুটিয়ে বলল, এই নাও বাবা তোমার ৫০০ টাকা; কাল অফিস থেকে ১ ঘন্টা আগে বাসায় আসবে। প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি টায়ার্ড হয়ে যায়!!!
বাবা মুহূর্তে অবশ হয়ে গেলেন! অপলক দৃষ্টিতে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন! ঝাপসা চোখে দেখতে পেলেন, তখনোও ছোট্ট দুটি তার দিকে বাড়ানো রয়েছে টাকা গুলো দেওয়ার জন্য ... ... ...
-
-
-
-
গল্পটি ফেসবুকে পেলাম, ইংলিশে লেখা। সেখান থেকে নিজের মত করে লিখলাম। আগেও হয়ত শুনে থাকবেন, তারপরও আবার শুনুন! কারন আমরা সবই জানি কিন্তু ভুলে যায় ............ বাচ্চাদের কাছে বাবা-মায়ের সান্যিধের চেয়ে মূল্যবান আর কিছু নেই !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

