somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুড়া ব্লগার গন! আসুন!! আপনার SSC রেজাল্ট পাওয়ার দিনের অভিজ্ঞতা শেয়ার করে যান!!! B-):);)

০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ SSC রেজাল্ট বের হয়েছে; যারা আশানুরূপ ফল পেয়েছ তাদের জন্য Congratulation!:D আর যারা ..:|./:) :(( তাদের জন্য সমবেদনা ! ব্যাপার না! নেক্সট টাইম ... ... !!!
ব্লগে নিশ্চয় আজ মিষ্টির ছড়াছড়ি হবে!! পোলাপান মিষ্টি কিনতে গেছে, এই সুযোগে আসুন আমরা বুড়ারা আমাদের SSC রেজাল্ট পাওয়ার সৃতিটাকে একটু ঝালায় করে নিই! ;)
মনে পড়ে গেল... ১৯৯১ সাল! MY GOD !! ২২ বছর হয়ে গেছে!!! মনে হচ্ছে এই মাত্র সেদিন ...

একেবারে অজপাড়াগা বলতে যা বুঝায়, আমি ছিলাম তেমন একটা স্কুলের ছাত্র। আমাদের পরীক্ষা দিতে হত থানা সদরে গিয়ে, সেখানে দুঃসম্পর্কের এক আত্মীয়ের বাসায় এক মাস থেকে পরীক্ষা দিয়েছিলাম। তাও প্রথমবার পরীক্ষা হলে যাওয়ার আগের দিন ঘূর্ণিঝড়ের (কুখ্যাত ২৯ এপ্রিলের সেই ঝড়!) কারনে পরীক্ষা পিছিয়ে গেল ২ মাস। পরীক্ষা শেষে প্রথমবারের মত মুক্ত বিহঙ্গের মত ঘুরাঘুরি করছিলাম ঠিকই কিন্তু সারাক্ষণ টেনশন কাজ করত রেজাল্ট নিয়ে। এলাকায় ভাল ছাত্র হিসাবে একটা সুনাম ছিল; সবাই আমার ব্যাপারে কনফিডেন্ট থাকলেও আমি ছিলাম খুবই নার্ভাস! অনেকের ধারনা ছিল স্টান্ড টিস্ট্যান্ড কিছু একটা করে বস্তে পারি!! পেপারে মা-বাবার গলা জড়িয়ে ধরে ছবি! রাতে কয়েকবার স্বপ্নও দেখে ফেলেছি! অবশেষে সেই দিন এল! আমাদের এক স্যার থানা সদর থেকে আমাদের স্কুলের রেজাল্ট সীট নিয়ে আসতে আসতে সন্ধ্যা করে ফেললেন; আমার অপেক্ষার যেন শেষ হয় না! উনি সাইকেল করে আমাদের বাসার সামনে দিয়েই গেলেন, সবাই তাঁকে ঘিরে ধরলাম; উনি বললেন সবাই স্কুলের মাঠে আস, হেডস্যার রেজাল্ট ঘোষণা করবেন! দিলাম স্যারের পিছন পিছন দৌড়!! স্যাররা রেজাল্ট নিয়ে হেড স্যারের রুমে বসলেন; কিছুক্ষন নিজেদের মধ্যে আলোচনা করছেন; আমাদের তো হার্ডবীটের শব্দ শোনা যাচ্ছে!! হেড স্যার আসলেন, একটা চেয়ারের উপর দাঁড়িয়ে একে একে সবার ফল ঘোষনা করলেন! মুটামুটি হতাশ হলাম, কোথায় স্ট্যান্ড! স্টার মার্কও পাইনাই!! ৪টা লেটার সহ ফাস্ট ডিবিশন!! :((

রেজাল্ট পেয়ে নাওয়া খাওয়া বন্ধ করে দিলাম! আমার দ্বারা পড়াশুনা আর হবে না, জীবনটা শেষ হয়ে গেল, এই জীবন আর রেখে কি লাভ... ইত্যাদি ইত্যাদি! তখন কি আর এত কিছু বুঝতাম!! আসলে জীবনটা অনেক অনেক বড়, একটা দুটো ঘটনায় কখনও জীবন শেষ হয়ে যায় না!!

আমার ব্যাচে ৬৩ জন পরীক্ষা দিয়েছিল, স্যাররা ঘোষনা দিয়েছিলেন ১০০% পাশ করতে পারলে তোমাদের ব্যাচকে একটা বিরাট সংবর্ধনা দেওয়া হবে। হেডস্যার রেজাল্ট ঘোষণা দিতে উঠে প্রথম মুখটা কাল করে বললেন ১জন ছাত্র ফেল করেছে। আমার পাশে শাহীন নামে এক বন্ধু দাঁড়িয়ে ছিল; সে বলে উঠল কোন শালা রে কামডা করলX(! আমাদের সংবর্ধনাটা মিস করে দিল!! ও খুব ভাল ছাত্র না হলেও ফেল করার মত ছিল না; রেজাল্ট শেষে দেখা গেল ফেল করা ছাত্রটির নাম “শাহীন”! :((

স্কুল জীবনের সেই বন্ধু গুলোকে আজ খুব মনে পড়ছে। বিদায়ের দিন আমাদের বাংলার স্যার বলেছিলেন, এই স্কুল জীবনে তোমাদের যে বন্ধু আছে এরাই আসলে সারাজীবনের সবচেয়ে কাছের বন্ধু; এরপর হয়ত অনেক বন্ধু হবে কিন্তু এত আপন আর কেও হবে না। সেদিন স্যারের কথায় খুব হেসেছিলাম, এখন উপলব্ধি করি স্যার সঠিক কথাটাই বলেছিলেন।

কে কোথায় আছে জানিনা, সবার নামও মনে নেই ... ... তবে দোস্তরা তোদের কথা খুব মনে পড়ে; যেখানেই থাকিস, ভাল থাকিস!!!

উল্লেখ্যঃ যারা ৫/১০/২০/৩০ ... বছর আগে SSC পাশ করেছেন তারাই শুধু “বুড়া ব্লগার” হওয়ার যোগ্যতা রাখেন, এবং শুধু্মাত্র তারাই এই পোষ্টে কমেণ্ট করতে পারবেন!! ৫ বছরের কম হলে ... ... বাচ্চারা! যাও পড়তে বস!!! ;)
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:৫১
৬৮টি মন্তব্য ৬৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×