somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু পরামর্শ চাই! ছোটখাট একটা সোশ্যাল বিজিনেসের ধারনা দিতে পারবেন কেও??

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে হয়ত অনেকে আমার “অন্যের জন্যে” নামক স্বপ্নের কথাটা জানেন। খুব সংক্ষেপে আমার মটিভেশনটা এরকম – আমরা জীবনের প্রায় সবটা সময় ধরে নিজের বা নিজের পরিবারের উন্নতির জন্য ব্যয় করি; অনেক ক্ষেত্রে উন্নতি হয়ও, কিন্তু চাহিদার কি শেষ হয়? উন্নতির সাথে সাথে আমাদের চাহিদাও বাডতে থাকে। এভাবেই চাওয়া-পাওয়ার হিসাব মিলাতে মিলাতে একদিন জীবন শেষ হয়ে যায়। তাই আর একটু সমর্থ হলে, বয়স হলে বা আর্থিক অবস্থা আর একটু ভাল হলে সমাজের মানুষের জন্য কিছু করব এই চিন্তার কোন যুক্তি নেই। আমার মতে আমরা যেমন নিজের উন্নতি বা পরিবারের উন্নতির জন্য সারাক্ষণ সচেষ্ট থাকি, সেই একই সময়ে আমার পাশের অনগ্রসর পরিবারটির জন্যও কিছুটা চিন্তা করা উচিত। হতে পারে নিজের জন্য ৯৯% আর অন্যের জন্যে ১%, কিন্তু দুটো বিষয় একসাথে চলা উচিৎ।

এই চিন্তা থেকে ৭ বছর আগে থেকে আমি প্রতি মাসে বেতন পেয়ে খুব সামান্য কিছু টাকা একটা খামে তুলে রাখতাম। আমার বেতনের খুবই সামান্য একটা পারসেন্টেজ; আয় বাড়ার সাথে সাথে সেই এমাউন্টটাও একটু একটু করে বাড়িয়েছি। এখান থেকে মাঝে মাঝে দরকার হলে লোন নিয়েছি কিন্তু হাতে টাকা আসলে সেটা আগে শোধ করেছি। কারন আমি এই টাকা টাকে আমার টাকা মনে করিনা; এটা অন্যের, এই টাকাটা অন্যের জন্যে।

৩ বছর আগে যখন দেশে গেলাম তখন “অন্যের জন্যে” প্রকল্পের কাজ শুরু করেছিলাম আমার গ্রামের কিছু গরীব ছাত্র কে পড়াশুনার খরচ দেওয়ার মাধ্যেমে; সেই আইডিয়াটাও নিয়েছিলাম এই ব্লগে আলোচনা করে। বর্তমানে এই প্রকল্পে ১৫ জন ছাত্রছাত্রীকে বৃত্তি দিচ্ছি, ওদের কে নিয়ে কয়েক মাস আগে একটা পোষ্ট।

গত বছর থেকে এই প্রজেক্টে আর একটা জিনিস যোগ করেছি; কিছু পরিবারকে তাদের ইচ্ছা মত কোন একটা জিনিস করে দিয়েছি যা দিয়ে তারা ইঙ্কাম করে নিজেদের আর্থিক অবস্থা কিছুটা উন্নত করতে পারে সেই সাথে আমার মূল টাকাও ফেরত দিতে পারে। কাওকে ভ্যান কিনে দিয়েছি, কাওকে মাছ ধরার জাল কিনে দিয়েছি বা কাওকে হাটে সবজির বিক্রি করার জন্য নগদ টাকা দিয়েছি। তারা এটা কাজে খাটিয়ে নিজেদের সংসার চালানোর পাশাপাশি সাপ্তাহিক কিস্তি বা মাসিক কিস্তিতে আমার মূল টাকা শোধ করে দিচ্ছে। এভাবে এখন পর্যন্ত ৫ জনকে সাহায্য করেছি।

এত দিন আমার এই কাজ গুলো ছিল মূলত চ্যারিটি। শিক্ষা বৃত্তিতে জাষ্ট একটা শর্ত ছিল “তারা বড় হয়ে একই ভাবে কমপক্ষে দু’জন ছাত্রকে হেল্প করবে”; বুঝতেই পারছেন এর ফিডব্যাক কতটা অনিশ্চিত!;) আর টাকা লোন দিয়েছি সম্পূর্ণ বিনা সুদে, সেটারও আসল পুরাপুরি ফিরে আসবে না এটা জেনেই দিয়েছি।:| কিন্তু আমার মূল উদ্ধেশ্য চ্যারিটি নয়; চ্যারিটির সীমাবদ্ধতা থাকে। প্রকৃতপক্ষে চ্যারিটির সাহায্য নিয়ে মানুষের দীর্ঘ মেয়াদে তেমন কোন কাজ হয় না। তাই আমি প্রথম থেকেই চেয়েছিলাম, আমার সাহায্য নিয়ে যেন মানুষ তার পরিবারের কিছু উন্নতি করতে পারে এবং আমার মূলধন টাও যেন ক্ষয়ে না যায়, বরং সম্ভব হলে তা যেন কিছুটা বাড়ান যায়।

অনেকটা ডঃ ইউনুসের সোশ্যাল বিজিনেসের মত বলতে পারেন। তবে আমার সমর্থ অত বেশী নয়, আমি খুব সামান্য দিয়ে শুরু করতে চাই। আমি ডঃ ইউনুসের একান্ত ভক্ত হলেও একথা অস্বীকার করার উপায় নেই, ডঃ ইউনুস ক্ষুদ্র ঋণ নিয়ে বিশ্বে যযতটা আলোড়ন সৃষ্টি করেছেন প্রকৃত পক্ষে গ্রামীণ জনগোষ্ঠী এর থেকে সেই পরিমাণ উপকৃত হয়নি। আমার এনালাইসিসে এর মেইন কারন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান গুলো শুধু ঋণ দেওয়া আর আদায় করার মধ্যে তাদের দায়িত্ব সীমাবদ্ধ রেখেছেন, তা কিভাবে ব্যয় করতে হবে সেই সম্পর্কে কোন আইডিয়া দেয়না। এর ফলে গ্রামের অশিক্ষিত মানুষগুলো ভাল আইডিয়ার অভাবে এই টাকা যথাযথ ভাবে কাজে লাগাতে পারছে না। ফলে অভাব থেকে মুক্তি পেতে গিয়ে ঋনের জালে আটকা পড়ছে, সেখানে আত্মহত্যার মত ঘটনাও ঘটছে। মানুষের আর্থিক উন্নতি করার জন্য টাকার চেয়ে আয়ডিয়াটা বেশী জরুরী; একটা ভাল আইডিয়া কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝছি। আমার হাতে এখন হয়ত ১০ টি পরিবার কে সাহায্য করার মত যথেষ্ট টাকা আছে কিন্তু তাদের দিয়ে করানোর মত একটি ইফেক্টিভ আইডিয়াও আমার মাথায় আসছে না। আমি অবশ্যই তাদের সাথে আলোচনা করে কে কি করতে চায়, সেই বিষয়ে তার সমর্থ কতটুকু, সেটাতে রিস্ক কতটুকু ইত্যাদি আলোচনা করে সাহায্য করব। সেই সাথে আপনাদের সাথেও এ বিষয়ে একটু আলোচনা করতে চাই। আমার বিশ্বাস ব্লগে অনেকেই এরকম কাজের সাথে জড়িত বা কারো মাথায় নিশ্চয় ভাল কোন আইডিয়া আছে; আপনার আইডিয়া আমার সাথে শেয়ার করলে কৃতজ্ঞ থাকব!

আপনার সুবিধার জন্য কিছু তথ্য সংক্ষেপে দিচ্ছিঃ
আগেই বলেছি, আমার উদ্দেশ্য কিছু পরিবার কে এমন কিছু করার জন্য সাহায্য করতে চাই যা দিয়ে সে নিজের আর্থিক অবস্থা উন্নত করতে পারে, এবং আমার টাকা ব্যাক করতে পারে। অথবা কয়েকজন মানুষ মিলে কোন ব্যবসা করতে পারে যা থেকে লভ্যাংশ তারা পাবে আর মূল টাকাটা আমাকে ফেরত দিবে, আমি সেটা অন্যকে দিব। আমি খুব কাছ থেকে এই প্রকল্প মনিটর করতে পারব এমন কথা দিতে পারছি না। এতদিন আমার মা টাকা আদান প্রদানের কাজটা করেছেন, এখন যেহেতু আর একটু বড় পরিসরে করতে চাচ্ছি তাই ছোটখাট একটা সমিতি মত করে কাজটা পরিচালনা করা যায় কিনা? প্রকল্পটা আমার গ্রামে হবে যেখানে অধিকংশ মানূষ কৃষি কাজ করে। আমি ইসলামিক সূত্রানুসারে সরাসরি কোন সুধ নিতে চাই না, কিন্তু আমি চাই আমার মূলধনের পরিমান বাড়ুক যা দিয়ে আরো বেশী মানুষকে হেলপ করতে পারি; মূলধন হারানোর রিস্ক যত কম রাখা যায়। আগেই বলেছি, আমি এই টাকা গুলোকে আমার নিজের টাকা মনে করি না, এই টাকা আমি কখনও আমার নিজের প্রয়োজনে খরচ করব না, তবে পিঁপড়ার মত একটু একটু করে জমান টাকা আমি চোখবুজে বিলিয়ে দিতেও চাই না। আপাতত আমার কাছে খরচ করার মত ৫০ হাজার টাকা আছে।

আমার এই পোষ্ট নিয়ে কারো পেটে কোন রকম গুড়গুড়ি অনুভব করলে তাদেরকে বলছি; এটা কে আত্মপ্রচারনা ভেবে থাকলে ভাবতে পারেন। আমাদের সমাজে একটা আজব কালচার আছে, আমরা আমাদের ভাল কাজের প্রচার করতে লজ্জা পাই (প্রচারবিমূখ থাকা আর কি! ;)), কিন্তু খারাপ লোকেরা বুক ফুলিয়ে তাদের খারাপ কাজ প্রচার করে বেড়ায়। আমার এই উদ্যোগ দেখে আর একজন মানুষও যদি আমার মত করে ভাবে তাহলে আমার ভাল লাগবে!
শুভকামনা সবার জন্য!
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×