somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামতা শেখো, ম্যাজিক দিয়ে !!!

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সময় ২০ পর্যন্ত নামতা শেখা ছিল বাধ্যতামূলক! সুর করে মাথা ঝাকিয়ে ঝাকিয়ে আমরা নামতা মুখস্থ করেছি। এই নামতা শিখতে গিয়ে কত যে মাইর খেয়েছি তার ইয়ত্তা নেই! :((
আমার ছেলের এখন নামতা শেখার সময় এসেছে, ওর মা আপ্রান চেষ্টা করে মাত্র দুই এর ঘর পর্যন্ত শেখাতে পেরেছে; তাও ভুল-ভাল করে। ওর মা প্রায়ই এটা নিয়ে আমার সাথে চিল্লাচিল্লি করে। খুব যৌক্তিক কথা! বাবা ম্যাথমেটিক্স এর মানুষ, আর ছেলে নাকি ক্লাশে ১০ জনের মধ্যে ম্যাথম্যাটিকস এ ৯ম হয়! :P

যাই হোক, ছেলেকে নামতা শেখাতে স্বভাবত নেট ঘাটতে বসলাম। নেট ঘাটতে ঘাটতে মনে হলো আমরা নামতা শিখতে যত কষ্ট করেছি তার দশ ভাগের এক ভাগ কষ্ট করলেই নামতা শেখা সম্ভব। আমার ছেলের জন্য এটা বানিয়েছিলাম, যদি কারো প্রয়োজন হয় ... তাই শেয়ার করা!

এই অংশ শিশুদের জন্য ... ... ...
আজ শুন্য (০) থেকে দশ (১০) এর ঘরের নামতা শিখব!
নিচের চার্ট টা দেখঃ



কি! ১২১ টা সংখ্যা!!! ভয় পেয়ে গেলে???
ব্যাপার না! দেখ ম্যাজিক দিয়ে এগুলো কে কিভাবে অর্ধেক করে দিচ্ছি...



শুন্য (০) এর ঘরের নামতা মুখস্থ করতে হবে না, কারন – শুন্য দিয়ে যাকে গুন করবে সেই শুন্য হয়ে যাবে। ZERO IS ALWAYS HIRO!!! (সাবধানঃ শুন্য দিয়ে যেন তোমাকে গুন করতে যেও না তাহলে তুমি ও শুন্য হয়ে যাবে ;))
এক (১) এর ঘরের নামতাও মুখস্ত করতে হবে না, কারণ – এক দিয়ে গুন করা আর না করা সমান কথা, তাতে কারো কিছু যায় আসে না; সে যেমন তেমন ই থাকলে।

দুই (২) এর ঘরের নামতা মুখস্ত করতে হবে না, শুধু যোগ অংক জানলেই হয়। কোন সংখ্যা কে তার নিজের সাথে যোগ করলেই হলো। তাছাড়া তোমরা জোড় সংখা তো চিনই। ২, ৪, ৬, ৮ ... একটার পর একটা সংখ্যা।

আর দশ (১০) এর ঘরের নামতা পানির মত সহজ। যে সংখ্যার দশ এর ঘরের নামতা চাও তার উপর একটা শুন্য বসিয়ে দাও।



এবার দেখ ... অর্ধেক কমে গেছে... এখন মাত্র ৪৯ টি বাকী ... রিলাক্স!!!

এবার আর একটা ম্যাজিক দিই... আরো অর্ধেক কমে যাবে। এবারের টা অতটা সহজ নয় কিন্তু আবার কঠিন কিছু ও না।


পাঁচ (৫) এর ঘরের নামতা খুব সহজ! এর গুনফলে শেষে এক বার ৫ আরেক বার ০ ... এভাবে আসে। নিচের ছবির মত তোমার দুহাত মেলে ধর ... এবার আঙ্গুলের উপরের সংখ্যা গুলোতে কয়েক বার চোখ বুলিয়ে নাও। দেখে নাও কোন আঙ্গুলের উপরে কত লেখা আছে, সেটাই হচ্ছে ঐ সংখ্যার ৫ এর গুনফল।



নয় (৯) এর ঘরের নামতা ও খুব মজার! এটা শেখার তিনটি উপায় আছে; যেটি ভাললাগে সেটি রপ্ত করে নাওঃ



উপায় ১- আবার উপরের মত দুহাত টেবিলে রাখ! নয় এর সাথে যাকে গুন করতে চাও, বাম দিক থেকে গুনে সেই আঙ্গুল ভাক করে রাখ। এবার ভাজ করা আঙ্গুলের বাম পাশে আর ডান পাশে কয়টা করে আঙ্গুল থাকে সেটা পরপর লিখে ফেল- ব্যাস পেয়ে গেলে গুনফল।


উপায় ২- যে কোন সংখ্যাকে ৯ দিয়ে গুন করলে গুণফল সংখ্যার যোগফল সবসময় ৯ হয়। এক্ষেত্রে প্রথম সংখ্যাটি হবে ঐ সংখ্যার আগের সংখ্যাটা, আর পরের টা হবে ৯ হতে আর যত বাকি থাকে। একটা উদাহরন দেইঃ ধর ৯ এর সাথে ৭ গুন করবে। তাহলে প্রথম সংখ্যাটা হবে ৬ (৭ এর আগের টা) আর পরের ৩ (কারণ ৬ আছে ৯ হতে আর ৩ লাগবে), অর্থাৎ, ৭*৯=৬৩।

উপায় ৩ – এটি ব্যাখ্যা করার দরকার নেই, নিচের ছবিটি দেখলে সহজেই বুঝতে পারবে।



এবার দেখি এখন আর কয়টা সংখ্যা থাকল ???


মাত্র ২৫!!! ওয়াও!!!

এখনো ম্যাজিক শেষ হইনি... ২৫ টি ও তোমাকে মুখস্থ করা লাগবে না...

লাস্ট ম্যাজিক ... যোগের মত গুনের ক্ষেত্রেও সংখ্যা কে আগে পরে গুনফল একই থাকে। যেমন ৬*৭=৪২ আবার ৭*৬=৪২।


তাহলে ... ১২১ টা সংখ্যা থেকে এখন তোমাকে মুখস্থ করতে হবে মাত্র এই ১৫ টি!

এগুলোর মধ্যেও কিছু ম্যাজিক আপ্লায় করা যায় ... কিন্তু এত ফাঁকিবাজি করলে কি চলে??? একটু একটা কাগজে এগুলো লিখে নিয়ে কষ্ট করে মুখস্থ করে ফেল!!

আর তোমার মুখস্থ হয়ে গেলে... নামতা শেখার এই ম্যাজিক দেখিয়ে বন্ধুদের কাছে ভাব নিয়ে বেড়াও!!!
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৯
২৪টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×