আমার মা !
১০ ই মে, ২০১৫ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার যখন জন্ম হয় আমার মায়ের বয়স তখন মাত্র ১৭। মাত্র এক সপ্তাহ আগে তার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনাটা ঘটে গেছে! রুগ্ন, বিধ্বস্ত, অপরিণত শরীর এত বড় ধকল সইতে পারছিল না। আমাকে পৃথিবীতে আনতে গিয়ে উনি প্রায় চলেই যাচ্ছিলেন... দু’দিন ধরে উঠা লেবার পেইনে মা’র অবস্থা যায় যায়। আমার নানা গেছেন ফকির-কবিরাজদের বাড়ি তাবিজ-কবজ আনতে। ঐ সময় আমার একমাত্র উচ্চ শিক্ষিত মেঝ খালা মুরব্বীদের মানা অগ্রাহ্য করে এক প্রকার জোর করে আমার মা’কে মাগুরা জেনারেল হাস্পাতালে নিয়ে আসেন। রোগির অবস্থা দেখে ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিলেন ... দু’দিন জমে-ডাক্তারে টানাটানির পরে আল্লাহর অসীম কৃপায় মা’র জ্ঞ্যান ফিরে।।
একদিন মার সাথে গিয়ে মাগুরা সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডের সেই বেডটা দেখে এসেছিলাম!
মা, আমি আমার সারা জীবনের শ্রম দিয়েও তোমার ওই দুইদিনের কষ্টের ঋণ শোধ করতে পারব না! তবে আমার জন্য দোয়া কর, যেন জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে খুশি রাখতে পারি!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন