somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোডমার্চ সংক্রান্ত তথ্যকণিকা ....................

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. সাম্প্রদায়িক সন্ত্রাসের হোতাদের গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইবুনালে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ২. আক্রান্তদের ক্ষতিপূ্রণ দেয়া এবং ৩. সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে আলাদা আইন প্রণয়ন-এই তিন দাবিকে সামনে নিয়ে সারাদেশের সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে গণসচেতনা বৃদ্ধি এবং আক্রান্তদের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশের উদ্দেশ্যে গণজাগরণ মঞ্চের 'সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে রোডমার্চ' আগামী ১০ ও ১১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোডমার্চ ১০ জানুয়ারি শুক্রবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে শনিবার রাতে আবার ঢাকা ফিরে আসবে।

অংশগ্রহন নিবন্ধন:
রোডমার্চে অংশগ্রহনে ইচ্ছুকদের নাম নিবন্ধন চলছে। আগ্রহীরা শাহবাগ প্রজন্মচত্বরে স্থাপিত সেলে নিজেদের নাম তালিকাভুক্ত করতে বলা হচ্ছে। যাওয়া-আসা, খাবার ও অন্যান্য খরচ বহনে রোডমার্চে অংশগ্রহনকারীদের নিবন্ধন ফি রাখা হয়েছে নূন্যতম ৫০০ টাকা। কোনো পেশাজীবি যদি বেশি চাঁদা দেন তাহলে যেসব ছাত্র ও তরুণদের পক্ষে পুরো চাঁদা প্রদান কঠিন হয়ে দাঁড়াবে, তাঁরা উপকৃত হবেন।
নাম নিবন্ধন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে তবে রোডমার্চের ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু লিমিটেশনের কারণে একটি নির্দিষ্ট সংখ্যক নাম তালিকাভুক্তি সাপেক্ষে নিবন্ধন আগেও বন্ধ করা হতে পারে।

অংশগ্রহনকারীদের জ্ঞাতব্য:
১. অংশ গ্রহনকারীদেরকে বিস্তারিত জানিয়ে বৃহস্পতিবার বিকাল ৩টায় প্রথম ব্রিফ করা হবে। তালিকাভুক্তদেরকে এ বিষয়ে বিস্তারিত এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
২. দয়াকরে পর্যাপ্ত শীতের পোশাক ও অন্যান্য নিত্য ব্যবহার্য দ্রব্যাদির পাশাপাশি প্রত্যেক অংশগ্রহনকারীকে সঙ্গে করে এক বোতল খাবার পানি, কিছু শুকনা খাবার যেমন বিস্কিট, চিড়া-মুড়ি ইত্যাদি রাখতে পরামর্শ দেয়া হচ্ছে।
৩.যদিও রোডমার্চে পর্যাপ্ত চিকিৎসক এবং চিকিৎসা সামগ্রী থাকবে তবু প্রত্যেকের সঙ্গে নিজেদের মাথাব্যথা, গ্যাস্ট্রিক ও বমিনাশক জাতীয় ট্যাবলেট এবং ১টি করে মশার কয়েল রাখতে পরামর্শ দেয়া হচ্ছে।
৪. মোবাইল ফোন পুরোপুরি চার্জ করা অবস্থায় সঙ্গে নিন এবং বাসে উঠার পর আপনার একাধিক সহযাত্রীর মোবাইল নম্বর নিজেদের পরিবারকে জানিয়ে দিন যাতে করে আপনার মোবাইলের চার্জ না থাকলেও প্রয়োজনে অন্য নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ রাখা যেতে পারে।

ত্রান সংগ্রহ: যশোরের অভয়নগরে সর্বস্ব হারানো আক্রান্ত মানুষদের জন্য আমরা যথাসাধ্য সহায়তা নিয়ে যাব। এসব ছিন্নমূল সব হারানো মানুষদেরকে সহায়তা করতে আগ্রহী্রা পজন্ম চত্বরের সেলে সহায়তা জমা দিতে পারেন।
যে কোনো তথ্যের প্রয়োজনে গণজাগরণ মঞ্চের অফিশিয়াল নাম্বারে যোগাযোগ করুন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×