somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টপ নিউজ:- দলে দলে হেফাজতীদের আওয়ামিলীগে যোগদান। এবার কি করবে বি.এন.পি?

২০ শে মে, ২০১৩ সকাল ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুজুরদের কথা তোয়াক্কা না করেই দলে দলে আওয়ামিলীগে যোগ দিচ্ছে হেফাজত কর্মীরা। তাদের দাবি, হুজুররা তাদের কোন কাজে আসে না, হুজুরদের সামনেই তারা মার খায় ,হুজুররা কিছু বলে না, উল্টা স্থান ত্যাগ করে পালায়। তাই তারা দলে দলে আওয়ামিলীগে যোগদান করছে।

কিন্তু মজার বিষয় হচ্ছে তাদের সাথে সাথে রাফায়েল নামক এক কট্টর ইসলামপন্থী এবং কট্টর আওয়ামী সমালোচক ব্লগারও আওয়ামীলীগে যোগ দিয়েছেন।চলুন কেন তিনি আওয়ামীলীগে যোগ দিয়েছেন তার মুখ থেকেই শুনে নেই----

অবাক ঘটনা,অনেকেই বলছেন হঠাৎ করে কেন আমি কট্টর আওয়ামিলীগ বিরোধী থেকে আওয়ামী প্রেমী হয়ে গেলাম? আমি পুরো ঘটনা ব্যখ্যা করার আগে বলি, এদেশে আওয়ামিলীগ একমাত্র দল যারা স্বাধীনতার স্বপক্ষে আছে, তারা যা করে সব কিছুই আমজনতার পক্ষেই গিয়ে থাকে। অনেকেই পিলখানা ষড়যন্ত্র, শেয়ার মার্কেট কেলেংকারী, হলমার্ক কেলেংকারী, পদ্মা সেতু দুর্নীতি ইত্যাদি ইস্যুতে আওয়ামিলীগ বয়কট করার কথা বললেও আমি এইসব ব্যাপারে অত্যন্ত সূক্ষদৃষ্টিতে সরকারের দেশপ্রেম পরিলক্ষিত করেছি । আর তাই আমি মনে করি.এদেশের সরকারী দল হবে আওয়ামিলীগ, বিরোধী দলও আওয়ামিলীগ এমনকি বাদ বাকি যত দল হবে সবই হবে আওয়ামিলীগ।

পিলখানা ষড়যন্ত্র এখনও একটি অমিমাংসিত বিষয়। সরকার এতে জড়িত কিনা তা কেউ প্রমান করতে পারে নি। আর সরকার যদি তা করে থাকে তাহলে জনতা তাদের প্রতি কৃতজ্ঞ। কারন বাংলাদেশে সেনাবাহিনী, বিজিবি এইগুলার কোন প্রয়োজন নাই। বাংলাদেশের চতুর্দিকে আছে প্রানপ্রীয় ইন্ডিয়া ।তারা থাকতে আমাদের আর্মির পেছনে এত এত টাকা খরচ করার কোন প্রয়োজনীয়তা নাই। আর তাই মাত্র ৫৭ জন আর্মি অফিসার কেন পুরা সেনাবাহিনীকে ধ্বংস করলেই বরং সেটা গনমানুষের পক্ষেই যেত। সুতরাং এই ইস্যুতে যারা ভ্রান্তিতে আছেন, সুবুদ্ধির উদয় হওয়ার সময় এখনই।

পদ্মা সেতুর সব টাকা মেরে দেওয়ার জন্য আবুলকে থ্যাংকস। কারন,সব টাকা না মারলে হাফ দুর্নীতির টাকা দিয়ে বানানো সেতুটি চিটাগাংয়ের ফ্লাইওভার গুলার মত ভেংগে পড়ত, সাধারন মানুষ প্রান হারাত, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি নষ্ট হত।বিরোধী দল সরকার বিরোধী আন্দোলন করত আর তাতেই যুদ্ধাপরাধীদের বিচার পিছিয়ে যেত।তাই পদ্মা সেতু কেলেংকারীকে সর্বদা সাধুবাদ জানাই।

বাংলাদেশ একটি পুজিবাদী অর্থনীতির দেশ।এই অর্থনীতিতে লুটপাট হওয়াটাই হচ্ছে স্বাভাবিক। বরং না হলেই পুজিবাদ তার ইজ্জত হারায়। আর তাই যে বা যারা শেয়ার মার্কেট লুটপাট করে পুজিবাদের ইজ্জত বাচাতে সহায়তা করেছেন,তারাই চলমান আধুনিক বিশ্বের মানুষ। তাদেরকে তিরস্কৃত না করে বরং পুরস্কৃত করা হোক। আর যেহেতু বর্তমান সরকার সেই কাজ খুব মুন্সীয়ানার সহীত করছে তাই তাকে সমর্থন ভিন্ন অন্য কিছু করা সম্ভব না। তারপরও যারা এই ইস্যুতে তেনা পেচায় তারা রাবিশ।

হলমার্ক কেলেংকারীর ঘটনাতেও যারা ফালতু সংশয়ে আছেন তারা নিতান্তই পরগাছা শ্রেনীর অপদার্থ। মাত্র চার হাজার কোটি টাকার জন্য বাংলাদেশ ফকির হয়ে যাবে না। বাংলাদেশের ১৬ কোটি মানুষের মাথাপিছু আয় চার হাজার টাকার উপর, সেই হিসেবে টোটাল আয় ৬৪ হাজার কোটি টাকা। তাই হলমার্ক কেলেংকারীর টাকা মোট টাকার ২ পারসেন্টও না। আর এই কেলেংকারীতে দেশের টাকা দেশেই আছে, কোকো আর তারেক জিয়ার মত দেশের টাকা বিদেশে পাচার করছে না এই সরকার,তাই এই মামুলী বিষয় নিয়ে যারা চিন্তায় মশগুল তারা আসলেই পরগাছা শ্রেনীর অপদার্থ।

তাই যারা এখনো সন্দেহে দিন কাটাচ্ছেন হাম্বালীগের প্রতি তারা অচিরেই হাম্বালীগে যোগদান করুন আর হাম্বা হাম্বা করুন।

(উল্লেখ্য হেফাজতীদের আওয়ামী লীগে যাওয়ার ঘটনা সম্পুর্ন ভুল তথ্য, তথ্যে ভুল থাকার জন্য আমি দুঃখিত।)


সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৩ সকাল ৯:০৩
১৭টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।

লিখেছেন রাবব১৯৭১, ১৫ ই জুন, ২০২৬ রাত ৮:৪৯

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাকাজার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

×