somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিলেটে আলহামরা শপিং কমপ্লেক্সে ধ্বস

২১ শে মে, ২০১৩ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলেটে আলহামরা শপিং কমপ্লেক্স বিধ্বস্ত।নিহত এবং আহতের সংখ্যা এখনো জানা যায় নি। পুলিশ, র‍্যাব, আরমি,ফায়ার সার্ভিসের লোকেরা অভিযান চালাচ্ছেন।সরাষ্টরমন্ত্রী মখা আলমগীর থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, আলহামরা শপিং কমপ্লেক্স এর স্থপতি অভিনেতা তৌকির আহমেদ গ্রেপ্তার এবং ২০ ফুট উচ্চতায় লাফ দিয়ে কাচে ঘুসি মেরে আঘাত করে বিল্ডিংটি ধ্বসিয়ে দেওয়ার মূল হোতা রাফায়েল পলাতক। নানা মহলে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে।

সরকারী দলের প্রতিক্রিয়া, রাফায়েল গুয়াইনঘাটের এক বি.এন.পি নেতার ভাগ্নে। হরতালের পরদিন পোস্ট হরতাল ডে পিকেটিং করার সময় তিনি এই লংকাকান্ড ঘটান।তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়ে বিরোধী দল সরকারের ভাবমুর্তি ধ্বংস করে যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে।

ব্যরিস্টার তানিয়া আমিরের প্রতিক্রিয়া, রাফায়েল তার ফেসবুক আইডিতে নিজের নামের পাশে মহাবীর যুক্ত করেছে তাই এতে কোন সন্দেহ নাই তার আঘাতেই এই ধংসযগ্ঞ হয়েছে। তাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি তার স্ট্যাটাসে এলিট শ্রেনি বিরোধী অপপ্রচার চালিয়ে দেশের মানুষকে উসকানী দিয়েছেন বলে বাংলাদেশের সংবিধানের ৯৩ ধারা ৫৬(ক) অনুযায়ী যাবজ্জীবন কারাদন্ড এবং সর্বোচ্চ মৃত্যুদন্ড দেয়া যেতে পারে।এছাড়াও শপিং কম্প্লেক্সে মসজিদ এবং কুরান শরীফ পুড়ে ছাই হওয়ার দরুন তাকে শরীয়া আইনে কেসাস করা যেতে পারে বলে মন্তব্য করেছেন আল্লামা ব্যরিস্টার তানিয়া আমির।

চুশীল সমাজের প্রতিক্রিয়া, এই ভবন ধ্বসের মাধ্যমে ধংস হল সিলেটের অন্যতম সনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি। আর এই রাফায়েল হল এক জামাতি নেতার ছেলের গৃহশিক্ষক। তাই এতে কোন সন্দেহ নাই এটা জামাত শিবিরের কর্মকান্ড। এইসব উগ্র মৌলবাদী সংগঠনগুলো সবসময় চেয়েছে বাংলাদেশ যেন শিক্ষাহীন এক বর্বর তালেবান জাতিতে পরিনত হোক, তাই অচিরেই জামাত শিবিরসহ সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হোক।

বি.এন.পির প্রতিক্রিয়া, শপিং কমপ্লেক্স ধংসের সাথে জড়িত রাফায়েল কানাইঘাটের এক ছাত্রলীগ নেতার আপন খালাত ভাই। তাই এটা ফ্যাসীবাদী সরকারের সুপরিকল্পতি একটি চাল। তারা সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়াচ্ছেন। তাই এই ফ্যাসিবাদী সরকারকে আর এক মুহুর্ত বাংলার মাটিতে থাকতে দেয়া চলবে না।সরকারের পতনের ১ দফা ১ দাবিতে সারা দেশব্যাপী অনির্দিষ্টকালের হরতাল ঘোষনা করা হল।

রাফায়েলের প্রতিক্রিয়া, উপরের কাহিনীটা ছিলা আমার ঘুমের মাঝে দেখা দিবাসপ্ন। কেউ যদি ইহাকে সত্য বলে মনে করে, চৌহাট্টায় গিয়ে দেখেন আলহামরা বহাল তবিয়তে আছে আর ভাবেন বাংলাদেশের ইনজিনিয়ারিং শিল্প এতই উন্নত হয়েছে যে, মুহুর্তের মাঝেই পুরা বিল্ডিং ঠিক হয়ে গেছে তাহলে এর দায়ভার আমি নিতে পারব না।
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×