আমরা জানি পুলিশ আমাদের আইন রক্ষাকারী বাহিনী। কিন্তু যদি এমন হয় আইন তারাই ভাংছে তাহলে কেমন হয়? তারপর কেও যদি তাদের বলে- “আপনি এমন তা করছেন কেন?” আর সেই অপরাধে তাকে যদি থানায় যেতে হয় তাহলে তাহলে কি সেই আইনের মানুষের প্রতি কার কন স্রদ্ধা থাকবে, থাকা উচিৎ কি? জানা খুব দরকার। আচ্ছা আমার কেন জানা দরকার সেই কারন টা বলি........
কাল রাত ১০ টা বাজে, আমি মিরপুর ১০ নাম্বারে বাইকে করে ১ নাম্বার আসছি ওষুধ নিয়ে আমার বোন অসুস্থ আর আমি ছাড়া বাসায় কেও নেই যে তার জন্য ওষুধ নিয়ে আসবে, আমি ইক্টু চিন্তিত তবুও চেষ্টা করছি যেন আপুকে শান্ত করার। ফোন করে বললাম কোন চিন্তা না করতে আমি ৫ মিনিটে আসতেছি, ফোন রেখে বাইক নিয়ে আসতেছি....... আমার হাতের বামে একটা গাড়ীও আমার সাথে আসতেছে হটাত করে গাড়ী টা ডানে মোড় নিল, ভাগ্যিস আমার ব্রেক টা ভালো ছিল, তারপরেও আমি চোখে আন্ধকার দেখছিলাম, আমার মনে হয় যে কারো এমন পরিস্থিতে আমার মতই আবস্থা হত, যাই হোক আমি একরকম নিজের অজান্তে বলেই ফেলেছি আপনি ডানে মোড় নিলে ইন্ডিকেট দিবেন না? এইটাই ছিল আমার গুরুদোষ, কারন গাড়ী টা যে ছিল পুলিশের ! ব্যাস তারপরেই সুরু হল আসল কাহিনী আমাকে শেষ পর্যন্ত থানায়(কাফরুল) যেতে হল, আমার বাসায় আমার বোন অসুস্থ আর বাসায় ছেলে মানুষ বা তাকে দেখার মত আমি ছাড়া আর কেও ছিল না, শেষে আম sorry বললাম কিন্তু কোন কাজ হল না। আমাকে বসে থাকতে হল রাত ১২ টা পর্যন্ত। এই ঘটনায় আমার কি ক্ষতি হয়েছে তা আমি না হয় নাই জানালাম। কিন্তু কথা হল আমি কি কোন অপরাধ করেছিলাম তাহলে কেন আমাকে থানায় যেতে হল, যদিও উনারা থানায় আমার সাথে ভালো ব্যাবহার করেছেন, তারপরেও আমার সে সময় টা ছিল অমূল্য। আমার তেমন কোন ক্ষতি হয় নি কিন্তু কেও কি হরফ করে বলতে পারবে, আমার মত অন্ন কেও যখন victim হয়, তাদের আপুরনীয় কোন ক্ষতি হয় না, হয় নি।? আমরা কবে একটা সুস্থ রাষ্ট্র পাব? নাকি এভাবেই লিখে কষ্ট প্রকাশ করতে হবে......।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



