বাস্তব
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পলিটেকনিক্যালের থার্ড ইয়ার। বাড়ি থেকে তখন অভাবের দরুন টাকা পাঠানো বন্ধ। দুইদিন ধরে হোস্টেলের গেইটের সামনের রকিবের চায়ের দোকান থেকে বাকিতে কেবল তিন কাপ চা আর একটা বিস্কিট দিয়েই পেটের ক্ষুধাকে দূরে ঠেলে রেখেছি। শুধুমাত্র এক প্লেট ধোঁয়া-ওঠা গরম ভাতের জন্য মনটা আকুলি-বিকুলি করছে। শেষ পর্যন্ত আর পারলাম না বন্য এই ক্ষুধা প্রবৃত্তিকে দমিয়ে রাখতে। তাই প্রিয় সাইন্টিফিক ক্যালকুলেটরটা বিক্রি করে দিয়ে ধার-দেনা শোধ করে এক প্লেট ভাত কপালে জোটে কেবলমাত্র।
এমন দুঃসময়ে আরেকটি খবর এসে পৌঁছোয়। তিনশত সাতাশ কিলোমিটার দূরে ফেলে রেখে আসা ভালোবাসার মানুষটার বিয়ে ঠিক হয়ে গেছে। গাল বেয়ে নিঃশব্দে নেমে আসতে থাকে অশ্রু। বিধাতার বিধান কি এতই নির্মম? পৃথিবীতে হৃদয় চুরমার হয়ে যাওয়ার প্রতিধ্বনি যদি শোনা যেত, তাহলে সাগর উত্তাল-উন্মক্ত হয়ে যেত, মেঘ অগ্নিশর্মা হয়ে গর্জে উঠতো, ভূমি থরথর করে কেঁপে উঠতো; কিন্তু হায়! শুনার ক্ষমতা যে কারও নেই।
দিন শেষে সস্তায় পাওয়া মদের বোতলেতেই শপে দিতে হল ভাগ্যটাকে। পরিহাস এখনও প্রতিক্ষায়মান।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন