একাকিত্বকে জীবনসঙ্গী করে নিতে পারে তারা
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হুমায়ূন আহমেদ স্যারের মতে, "মানুষ একা থাকতে পারে না; আর যারা একা থাকতে পারে, এটা তাদের দুর্বলতা নয় বরংচ এক প্রকার ক্ষমতা।"
সত্যিই তো কথা টা! সবার কি আর একা থাকতে পারার ক্ষমতা আছে ? যারা একা থাকে আমরা বলি তারা পাগল ধরণের মানুষ। অথচ আমরা কখনও বলি না, তার এই একাকিত্বকে জীবনসঙ্গী করে নেওয়ার পেছনে গল্পটা কি? সেও হয়তো চেয়েছিল সব্বাইকে সঙ্গে নিয়ে সুখে একটা জীবন গড়ে তুলবে। কিন্তু কেন তার জীবনটা এরকম হয়ে গেল? গল্পগুলো কিন্তু আমাদের অজানা থেকে যায়। সেই একাকিত্বকে বরণ করে নেওয়া মানুষগুলো নিজেকে ঢেকে রাখে অজানা কুয়াশার অন্তরালে। চায় না সকলের সামনে নিজের কষ্টগুলো তুলে ধরতে। কি লাভ দুঃখের কথা জানিয়ে অন্যদের? হায় হুতাশ ছাড়া এর বেশি কিছু তো করতে পারবে না শ্রোতারা। আর সে চায়ও না তাকে নিয়ে কেও হায় হুতাশ করুক। কারও তো আর ক্ষমতা নেই, তার হারিয়ে যাওয়া গল্পের পাতা গুলো কুড়িয়ে এনে দিতে। জীবন গল্পের বইটা বড্ড কঠিন ভাষায় সাজানো, সবার তো আর সেটা বুঝার ক্ষমতা নেই। একাকিত্বের মানুষগুলোর নিঃসঙ্গতাকে আপন করে নেওয়ার এক দৈব ক্ষমতা থাকে, যা সবার থাকে না।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন