somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেঁচে থাকা

২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বালিশে কান পেতে শুনছিলাম ধুকপুক ধুকপুক ধুকপুক......চিন্তা করছিলাম এই তো আর মাত্র কিছু দিন। জামান ডাক্তার বললেন, আর মাত্র ২ মাস; তারপরই হয়তো হৃৎপিন্ডের নুপূর পরে ধুকপুক ধুকপুক ধ্বনির নাচ বন্ধ হয়ে যাবে চিরতরে। কি মধুর এই ধ্বনিটার মাঝে, কত মায়া, আগে তো কখনও অনুভব করি নি। নাকি আগে অনুভব করার ক্ষমতা দেয় নি প্রকৃতি, যা শেষ সময়ে দিয়েছে।
আচ্ছা? কি হবে যখন থাকবো না?
বাবা কান্না কাটি করবেন না। বাবা খুব শক্ত ধরনের মানুষ। অনেক আপন জনকেই তো অল্প সময়ে চলে যেতে দেখেছেন তিনি। বিদায় বেলায় রিমা কি অদ্ভূত মিষ্টি হাসি নিয়েই না চলে গেল, মাত্র ৩ মাস হয়েছিল। আমাকে ওপার থেকে ডাকছে, ভাইয়া ভাইয়া? কোথায় তুমি? আমি তোমার অপেক্ষায় আছি, তাড়াতাড়ি আসো না? একা একা ভয় করছে আমার।
বাবার কষ্ট সহ্য করার এক অদ্ভূত ক্ষমতা আছে, নিজের ভেতরেই দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবেন, অথচ বাইরে থেকে অটুট কঠোরতায় কষ্টকে চাবুক মেরে যাবেন। আমি চলে গেলে, চোখ বেয়ে এক ফোটা দুই ফোটা সকলের অলক্ষ্যে বেরিয়ে আসলে খুব যত্নে মুছে হাতে নিয়ে ধরে রাখবেন। আর মনে মনে বলবেন, ফিজিক্যালি ফিট, ম্যান্টালি এলার্ট, সোশ্যাল এডজাস্ট এই সব তোকে শিক্ষা দিয়েছিলাম, আর তুই সোশ্যাল এডজাস্টমেন টা না বুঝেই ফিজিক্যালি আনফিট হয়ে আমাদের অশ্রুজলে ভাসিয়ে দিলি।
মা? মা হয়তো কাঁদতে কাঁদতে এক সময় চোখের শেষ অশ্রুটাও নিষ্পেশিত করে দিয়ে পাথর হয়ে বসে থাকবেন, চিন্তা চেতনা জ্ঞান সব লোপ পাবে। জীবন্ত লাশের ন্যায় বসে থাকবেন, কথা নাই, খাওয়া নাই, চুপচাপ। আর আমার জন্য মজার মজার জিনিস রান্না করা হবে না। রাত ১১ টার পরে বাসায় ফিরে আর কেও মা কে জ্বালাতন করবে না খাওয়ায় দেওয়ার জন্য। আর হয়তো আমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বকা বকি করতে হবে না। মা'র চোখে ফাকি দিয়ে চলে যাব এইবার। আর হয়তো ফোন এ বলবেন না, বাবা খেয়েছিস? পড়ছিস তো? নাকি খালি ঘুমুচ্ছিস?
আচ্ছা? যে মেয়েটাকে ভালবাসি তার কি হবে? ওর স্বভাব চরিত্র একদম আমার মায়ের মত। ও-ও কি মা'র মত কাঁদবে? ও কি আসবে না আমার লাশটার কপালে একটু ছুঁয়ে দিতে? আর হয়তো দিন শেষে পড়ার হিসেব নিবে না আমার কাছ থেকে, বকাবকি করবে না নামাজ পরার জন্য, রাত পোহালে সারাদিনের কাজের খোজ নিবে না।। যাক, ভালই হবে আমি মারা গেলে। নতুন করে সুন্দর একটা জীবন গড়তে পারবে।
চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম জানি না। ঘুম ভাঙলো মধুর কণ্ঠে আযান শুনে, আল্লাহু আকবর আল্লাহু আকবর.......
সৃষ্টিকর্তাকে জানালাম, এই তো আমি, অতি শীঘ্রই তোমার কাছে আসছি; কখনও বলি নি তোমায় ভালবাসি। হে মহান সৃষ্টিকর্তা, আজ বড্ড বেশি ভালবাসতে ইচ্ছে হচ্ছে তোমায়।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×