somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালের চিৎকার---- ৩

৩০ শে মে, ২০১৩ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্মাইল প্লিজ, আপনারা প্রত্যেকেই একটু হাসুন !

“আম,লিচু,যেমন পচনশীল,ক্ষনস্থায়ী,তেমনি জনপ্রিয়তাও পচনশীল”

হাসানুল হক ইনু সাহেব কে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, উনি অন্তত পক্ষে ২৫ পঁচিশ বছর পরে হলেও অনুধাবন করার জন্য। তবে উনি একটি কথা মনে হয় ভুলে গিয়েছেন, প্রিজারভেটিভ এর যুগে আম, লিচু পচনশীল নয়। ইনু সাহেবের জনপ্রিয়তা তে তো প্রিজারভেটিভ দেওয়া সেই সেকেলের প্রান্ত থেকে। অনেক বছর চেস্টা করেও একবার এম,পি হতে পারলেন না। এবার অবশ্য ভাগ্য জোরে এম,পি অবশেষে মন্ত্রী হয়েছেন। উনার মত একজন লোকের মুখে খালেদা জিয়ার জনপ্রিয়তা নিয়ে এমন মন্তব্য নিচক মুখ হাস্যকর। রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন “শ্রদ্ধার সঙ্গে সম্মান দান করিলেই শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা সম্ভব। যেখানে সেই শ্রদ্ধার সম্পর্ক নাই সেখানে আদান-প্রদানের সম্বন্ধকলুষিত হইয়া ওঠে”
......তারাপদ রায় তার “স্মাইল প্লিজ” কবিতায় লিখেছেনঃ

স্মাইল প্লিজ, আপনারা প্রত্যেকেই একটু হাসুন,
দয়া করে তাড়াতাড়ি, তা না হলে রোদ পড়ে গেলে
আপনারা যে রকম চাইছেন তেমন হবে না,
তেমন উঠবে না ছবি। আপনার ঘড়িটা ডানদিকে
আর একটু, একটু সোজা করে প্লিজ, আপনি কি বলছেন
ঘাড়-টাড় সোজা করে দাঁড়ানো হ্যাবিট নেই, তবে,
কি বলছেন অনেকদিন, অনেকদিন হাসার অ ভ্যাস,
হাসার-ও অভ্যাস নেই?
আমরা কেন যে মিরাক্কল দেখি আমাদের মন্ত্রী,এম,পি রা তো দারুন কমেডি শো করতে পারে। তারপরেও কি আপনারা হাসবেন না। চলন দেখে আসি কিছু কমেডি শো এর অংশঃ

‘সীমান্তের ঘটনা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়’-সৈয়দ আশরাফ
‘সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে আমাদের করার কিছু নেই’ -সৈয়দ আশরাফ
“ক্ষমতায় গেলে নিহতদের ২০ লাখ করে টাকাদেয়া হবে”- ব্যরিস্টার মওদুদ আহমেদ।
“আমি ছাড়া পদ্মা সেতু হবে না”- এরশাদ
“বি.এন.পি যড়যন্ত ছাড়া কোন দিন ক্ষমতায় আসতে পারবে না”- জাহাঙ্গীর কবির নানক
“আওয়ামীলীগের ভুল হতেই পারে,ফেরেস্তারও ভুল হয়”-নাসিম
“হরতাল সমর্থকেরা ভবনের গেট এবং স্তম্ব ধরে নাড়াচাড়া করায় ওই ভবনটি ধসে পড়েছে”-ম. খা. আলমগীর
“আগে দেখতাম কুত্তা লেজ নাড়ে, এখন দেখি লেজেই কুত্তা নাড়ায়”- সাকা চৌধুরী
“ধর্ষন যখন নিশ্চিত, তখন তা উপভোগ করাই শ্রেয়”- সাকা চৌধুরী
“বঙ্গবন্ধু জন্মের সাথে সাথেই না কেদেঁ জয়বাংলা বলে উঠেছেন”- টুকু
“শেখ হাসিনা ছাড়া সৌদি বাদশা আর কারো সাথে কোনোদিন দেখা করেননি ”- দিপুমনি
“আমি শেয়ার বাজার বুঝি না, এটি একটি ফটকা বাজার”- আ.মা.আ.মুহিত

এবার একটু হাসুন, নাকি হাসতেও ভুলে গেছেন? বি সি রায় এর কথা দিয়েই শেষ করি “ক্ষমতা সবচেয়ে বড় মদের নেশার মতো। যাকে একবার পেয়ে বসে তাকে জীবনে শেষ করে দেয়”.



১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×