সর্বকালের আমি সর্বহারা//কবিতা
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিষণ্ণতায় ছেঁয়ে যাওয়া হিয়া মোর
নব-দিশা অন্বেষণ করে দিন ভোর
আঁখি হতে জন্ম নেয়া নেত্র-জলপ্রপাত
রক্ত অক্ষি যেন মম তপ্ত আগ্নেয়গিরির
অগ্ন্যুৎপাত!
যুগে যুগে রাজ-রাজা প্রভুদের নিপীড়ন
মাঝে
চেয়ে দেখ আমি কাঁদছি বিষাদ ভাঁজে
কারণ দাসের জ্বালা ভুগেছি আমি ঐ
দাস সমাজে,
সয়েছি আমি ভূস্বামীর নিপীড়ন নরপৈশাচিক
সামন্ত সমাজে,
খেয়েছি চাবুক আমি নীলকর দানব দিগের
কাছে,
মরেছি নিত্য সাম্প্রদায়িক দাঙ্গার সাজে,
খেয়েছি বুলেট, লাঠি তেভাগার মাঝে,
জ্বলেছি আগুনে আমি পুড়েছি ৫২’র মাতৃভাষা
রক্ষার ঝাঁজে,
মারিছে ওরা বার বার ঊনসত্তর, সত্তর এবং
একাত্তরের মাঠে,
বুলেট আহা অবশ্যম্ভাবী আজো যাহারা
গর্জনে-হুঙ্কারে ওঠে।
ঐ আদি হতে আজো নিপীড়িত দাস-মনিব,
ভূস্বামী, ধনতন্ত্র, ফ্যাসিতন্ত্রের কাছে আমি
গোবেচারা,
সর্বকালেই কেঁদেছি এই ললাট লয়ে সর্বকালের
আমি সর্বহারা!
মরছি আজো, কাঁদছি আজো, খাচ্ছি কশাঘাত,
রুখিবে কবে ধনতন্ত্রের বলে বহে যাওয়া ঐ
নেত্র-জলপ্রপাত?
থামবে থামবে এই স্বপনে ভাসা,
লয়ে এক বক্ষ আশা,
জুড়াই হিয়া, বলিয়া পারিবই করিতেই
অভিলাষ খোলাসা,
গড়িব সাম্য মহত্ত্বের বাসা!
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুন
আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন
রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।...
...বাকিটুকু পড়ুন