somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদের ভাস্কর্যে লাথি!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনাবিল ভালবাসা প্রদর্শন করতে আমাদের শহীদদের প্রতি এক দিকে পুষ্প হাতে প্রভাত ফেরির উপচে পড়া ভিড় শহীদ মিনারে, অন্যদিকে আরেক শহীদের স্তম্ভ ও তার স্মরণ ভাস্কর্যে লাথি! তাই টিএসসি'স রাজু ভাস্কর্যের মোড়ে শহীদ রাজু ভাস্কর্য বেদীর লৌহ বাঁধা টপকে উৎসুক জনতা জুতো পায়ে এক পা রাজু ভাস্কর্যে রেখে, অন্য পা মাটিতে ঠেকিয়ে বিমূর্ত চিত্তে ছবি তুলছে! সেখানে আমাদের প্রশাসনিক ভূমিকা ব্যাখ্যা করলে হয়তো আবার মনে হবে যে সেখানে নিয়োগকৃত ছিল এক দল পোশাক ধারণকৃত রাষ্ট্রীয় গুণ্ডা বাহিনী। আজকে সকালে আমরা আমাদের কলেজের স্থায়ী শহীদ মিনারে প্রভাত ফেরি করে কয়েক জন বন্ধু মিলে কেন্দ্রীয় শহীদ মিনারে যাই। পরে টিএসসি'র মোড়ে যেতেই দেখি শহীদ রাজুর আত্মত্যাগ এবং ভাস্কর্যকে এই ভাবে অপমান করা হচ্ছিল। প্রথমত নিজেরা কয়েকবার বলেছি, না পেরে পুলিশদের জানাতে যাই। প্রথম যাকে জানাই, সে বলল, “ঐ স্যারকে জানাও।” পরের জন অস্বাভাবিক ক্রোধান্বিত হয়ে বলল, “তা আমাদের কি? তোমরা যাও।” আমি বলেছিলাম, “শহীদের অপমানে আপনার কিছু আসে যায় না? যাই হোক, লোকজন সরাতে আপনার সাপোর্ট লাগবে। এক জন কন্সট্যবল পাঠান।” সে আরও রেগে বলল, “ঐ খানে ওসি স্যার আছে, তাকে বলেন।” তাই করলাম। পরে ওসি বলল যে ঠিক আছে, দুজনকে নিয়ে যাও। তাই তাকে আমি স্যালূট জানাচ্ছি এখন। কিছুটা সময় আমরা তিনজন এক সাথেই দাড়িয়ে ছিলাম, যাতে কেউ আর ভিতরে প্রবেশ না করে। পরে ফিরে এসেছি। হয়তো, এখন আবার ওই একই অবস্থা। কিন্তু কিছুটা সময়তো শহীদকে সময় দিতে পেড়েছি, সেটাই আমার আজকের সাফল্য। বৈশাখী চ্যানেলের সাংবাদিক উসুফ ভাইয়াকে এবং যমুনা টিভির আরেক সাংবাদিক কে প্রাণ খুলে ধন্যবাদ জানাচ্ছি। আর রাসেল এবং সিদ্দিক কে ধন্যবাদ সব চেয়ে বেশি জানাচ্ছি পাশে থাকার জন্য।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×