
আদৌ কি আমি তোমায় চিনে ছিলাম?
অগণিত নক্ষত্রের নিচে, ক্ষিপ্র ধূমকেতু
দেখে যে আমায় বলতো, ''তারা খসে
পড়ছে দেখো, প্রার্থনা করো ঠাকুরের কাছে!''
আজকি সত্যিই তুমি সে, যে প্রভঞ্জনের
সাথে দৌড়ে পাল্লা দিতো? অশনির রশ্মি
ছটা হয়ে যে রেগে চমকাতো? আমার
কবিতার ডায়রি আর ক্যানভাস হয়ে যে
সারাক্ষণ আমার সাথে থাকতো? যে
আমার বাগানের ফুল গুলোকে দেখে করতো
শুক্লপক্ষ চাঁদের বাকা হাসি?
যদি আদৌ হয়ে থাকো, তবে বলে দাও
না ভালবাসি!
[dedicated to my স্বপ্ন অপ্সরী...
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



