
রিক্ততার বিষ গন্ধে মনের রন্ধ্রে
উদিত হয় কাদা মাখা শৈশব,
পশলা বৃষ্টির রিমঝিম ছন্দে আনন্দে
ঝিরি ঝিরি পবনে গগন ছোঁয়া লক্ষ্মীছাড়ারা সব
দল বেঁধে করতো যখন মহোৎসব!
বিনু বলতো, ''মেঘেরা দৌড়ে পাল্লা দেয় দেখ,
চল ধরি'' কে ঠেকায় তখন ধরতে ওই মেঘ!
বৃষ্টির শেষে শেষ বিকেলের গোধূলি বেলা,
ডুবি সূর্য দেখে হাসতো রামধনু খেলা!
পাকা আর লক্ষ্মী বলতো, ''চল করি রামধনু খেলা!"
দিগন্ত পেড়িয়ে মাঠ, তার পরে রামধনু মেলা।
যাবোই সেখানে সব লক্ষ্মীছাড়ারা এবেলা!
দৌড়ে পাল্লা ফের, শেষে ক্লান্ত হয়ে ফেরা,
দিগন্ত জোড়া মাঠ পেড়িয়ে যায় কি রামধনু ধরা?
কফিকাপ হাতে মধ্য রাতে বড় জানালার পাশে,
অনুভূতিরা ভাবে, যদি একবার সেই দিনগুলো
আবার আসে!!
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


