একদিন এক ছাগল ভাবে আচ্ছা-
‘বিয়ে করে কোন ছাগলের বাচ্চা’!
ঠিক করে সে করবে নাতো বিয়ে-
‘কি লাভ বলো ঝামেলাতে গিয়ে’!
***
অবাক ব্যাপার হঠাৎ কি যে হলো,
ছাগল ব্যাটা মানুষ হয়ে গেল!
***
রাস্তা দিয়ে হাটে সে আর ভাবে
কি করবে সে কোথায় এখন যাবে?
সুন্দরীরা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে,
তার দুটি চোখ কেবল চেয়ে থাকে।
‘সঙ্গী ছাড়া বেঁচে থাকাই দায়
একটা বিয়ে করলে তেমন কি-বা এসে যায়’!
যেই না ভাবা হঠাৎ কি-যে হলো,
আবার ব্যাটা ছাগল হয়ে গেল!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

