somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একুশের গান!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী’,
গানটার আগে এর ইতিহাস জানা থাকা দরকারী।
আমাদের গায়ে বাঙ্গালীর ঘ্রাণ, রক্তও তাই বলে,
কিন্তু স্বভাবে বাঙ্গালী হই নি, চলছি যে যার তালে।
ইতিহাস নাকি বোরিং বিষয়, যারা পড়েছেন জানেন,
ইতিহাস ছাড়া পরিচয় নাই, এটা আশা করি মানেন।
বাঙ্গালী আমার পরিচয় আর একুশ আমার ইতিহাস,
এর বিনিময়ে রক্ত ঢেলেছি, পড়েছে ভাইয়ের লাশ।
কত কথা আর ভাব বিনিময় করছি বাংলা ভাষায়,
লোকজন সব বাংলায় হাসে, কেদেঁ-টেদে বুক ভাসায়।
বাংলায় হাসা, বাংলায় কাঁদা, হয় কি কখনো এটা?
আমরা বাঙ্গালী, মুখ বলি যা যা বাংলায় হয় সেটা।
একটু ভাবুন, এই যে একুশ এর গুরুত্ব কত!
সেদিন না এলে, বাংলা না বলে উর্দু বলতে হত!
‘ক্যায়া বাত হ্যায়? ক্যায়ছা হে তু? কাহা যারাহাহে হুজুর?
হামারা পেয়ারা পাকিস্তান মে হাম লোগ ছাব মজুর’!
এসব কথাই বলতাম আমরা, সমীকরণটা সোজা,
আমাদের কাছে সেটা হয়ে যেত খুব বড় এক বোঝা!
আল্লাহর কাছে কোটি শুকরিয়া, বেচেঁছি উর্দু থেকে,
আমার সঙ্গে একমত নয় হাত তোলেন আছে কে কে?
হিন্দি উর্দু মার প্যাঁচ লাগে ঘটনা অনেক আগের,
যেই সময়ের ঘটনা বলছি, সময় দেশ বিভাগের।
সাতচল্লিশে ধর্মের নামে দাঙ্গা লাগিয়ে ঘরে,
শেষ গুটি চেলে ইংরেজ দল কৌশলে কেটে পড়ে,
উপমহাদেশ ভাগ হয়ে যায় ভারত পাকিস্তানে,
পাকিস্তানেরও দুটো ভাগ হয় ভারত আসে মাঝখানে।
পশ্চিম একটা পুর্ব একটা ভিন্ন দুইটা জাতি,
ভাষাও ভিন্ন, আচার আচরন, দু’টা দুই সংস্কৃতি।
পশ্চিমে তারা শাসক হয়ে গেল, শুরু হয়ে গেল শাসন,
আমরা সংখ্যালঘিষ্ট তাই শুনলাম ওদের ভাষণ।
আমরা খাটছি ফসল দিচ্ছি, ওরা ঐ দেশে খাচ্ছে,
চোখের আড়ালে সম্পদগুলো ঐ দেশে চলে যাচ্ছে!
আমরা শ্রমিক, আমরা মজুর, দিচ্ছি তাদের খাজনা,
অধিকার পাবো? আয়েশ করবো? এটা আমাদের কাজ না!
ঠিক এই ভাবে এক দুই করে বানর উঠে গেল কাধেঁ,
ভাবলো কিভাবে ভাষা কেড়ে নিয়ে আমাদের মুখ বাধে!
বলল, উর্দু ভাষা হবে এই পুর্ব পাকিস্তানে,
এই দেশটার মানুষগুলো কি ওদের এই কথা মানে!
কারফিউ দিল, সাথে দিল ধারা একশ চুয়াল্লিশে,
মারবে? মারুক! আমরা বাঙ্গালী! আমাদের ভয় কিসে?
নামলো মিছিল, বায়ান্ন-এর একুশে ফেব্রুয়ারী-
স্লোগানে স্লোগানে ঢাকা মেডিকেলে রাজপথ হল ভারী।
‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ এইটা সবার দাবী,
পাকিস্তানের চেলা চামচারা যা চলে কই যাবি!
আসলো কমান্ড, গর্জে উঠলো পুলিশের রাইফেল,
ভাষার যুদ্ধে আমরা জিতেছি, ওরা হল ভাই ফেল।
নিরস্ত্র ঐ ছাত্রের দল যারা ছিল মিছিলেতে,
ভাষার জন্য গুলির সামনে বুকটা দিয়েছে পেতে।
রফিক, বরকত, সালাম, জব্বার, শফিউর আরো কত,
নাম না জানা ছাত্রের দল ছিল আরো শত শত।
নিরস্ত্র হাতে প্রাণ দিয়ে দিল শহীদরা গেল জিতে,
ভাষার জন্য এমন যুদ্ধ! নজীর আছে পৃথিবীতে?


এর পালাক্রমে একাত্তর আর এসেছে মুক্তিযুদ্ধ,
হয়েছি স্বাধীন, শোষনের দ্বার চিরতরে হল রুদ্ধ।
আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি আর স্রদ্ধা,
আদায় করেছি আমরা বাঙ্গালী, আমরা মুক্তিযোদ্ধা।
ভাইয়েরা আমার, ঋণী করে গেলে, দিলে তোমাদের প্রাণ,
আজকে আমরা স্বাধীন, গাইছি তোমাদের নিয়ে গান।।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৫ ফুলদল

লিখেছেন হুমায়রা হারুন, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৭

প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।... ...বাকিটুকু পড়ুন

চলতে চলতে পথে ৬

লিখেছেন কবিতা ক্থ্য, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৪৭

প্রকৃতির নিষর্গ:



ওবেরন যাওয়ার পথে জুলাই মাসে নিউ সাউথ ওয়েলসের (NSW) মেফিল্ড গার্ডেনে ধারণ করা এই ছবিটি একটি শান্ত পুকুরের বুকে প্রকৃতির প্রতিবিম্বি - প্রাণবন্ত ঋতুভিত্তিক রঙের মাধ্যমে শীতকালের... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৫


আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।

স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন

জানের বদলে জান: ব্যাপারটায় প্রতিহিংসার ফ্লেভার মেশানো

লিখেছেন অপলক , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৬

ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।




একটা অপ্রাপ্ত... ...বাকিটুকু পড়ুন

×