![]()
বাঙ্গালী সংস্কৃতি বলে লুঙ্গি অনেক দামী,
তাইতো যখন বাসায় থাকি লু্ঙ্গি পড়ি আমি।
লুঙ্গি ভরা আলো বাতাস, লুঙ্গি ভীষন আরাম,
হাটেন, বসেন, শুয়ে থাকেন কিংবা উঠে দাঁড়ান।
ভাব নেয়া যায় লুঙ্গি পড়ে, উল্টে একটু খানিক,
দুর থেকে যায় যে চেনা যাচ্ছে সোনা মানিক।
![]()
লুঙ্গি প্রিয় বাঙ্গালীদের, ইন্ডিয়ান বা মারাঠি,
এটা পড়ে করতে পারেন কুংফু এবং কারাটি।
![]()
লুঙ্গি তে শান, লুঙ্গি ফ্যাশান, বিনোদনের বিরাট চান্স,
শাহরুখ আর দিপীকা কয়, ‘লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স’।
![]()
ছড়িয়ে গেছে খবরটা যে টিভি, পেপার, নিউজ প্রেস,
‘এফবিআইয়ের সদস্যদের লুঙ্গি অফিসিয়াল ড্রেস’।
![]()
লঞ্চ ডুবিতে, প্রাণহানীতে লুঙ্গি রাখবে অবদান,
ছবি দেখেন, লুঙ্গি পড়ে দেখাচ্ছে তা সাকিব খান।
![]()
বাংলা ছবি হচ্ছে অনেক, শুনছি কানাকানিতে,
নায়ক নায়িকারা বিজি লুঙ্গি টানাটানিতে।
![]()
লুঙ্গি পড়া মানুষ গেছে চাদেঁর বুকে হাটিতে,
বাংলাদেশের পতাকাটা পুঁতছে চাদেঁর মাটিতে।
![]()
দেশবাসী দোয়া পড়, পারলে পড় মন্ত্র,
লুঙ্গি কেড়ে নেয়ার নাকি চলছে ষড়যন্ত্র।
![]()
লুঙ্গি পড়া মানুষ ধরে মারছে পুলিশ থাবা,
বলছে সবাই, ‘ইজ্জত চাইনা লুঙ্গি বাঁচাও বাবা’।
শোন পুলিশ, 'বিনিময়ে কিচ্ছু নিব না,
জান যদি চাও দিব, মাগার লুঙ্গি দিব না'।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




