ফেসবুকে প্রেম (হারানো ভালোবাসা)
#রফিকুল ইসলাম জসিম
----------------------------------------------------------/
আমি দিনের বেশি অংশ ফেসবুকে প্রায় থাকি, আমার জীবনে একজন মেয়েকে ভালোবাসতাম তার নাম বৃষ্টি। অভিমানী করে আমার জীবন থেকে সে চলে গেল।
একদিন আমি ফেসবুকে মেঘ বৃষ্টির আইডি ভেসে এলো। বেশ কতক্ষণ চেষ্ঠা চালানোর পর আমার স্বপ্নের রাজকন্যার মতো প্রোফাইল পিকচার দেখে মেঘ বৃষ্টি নামে আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম।
পরেরদিন সে অ্যাকসেপ্টে করছে ।
ম্যাসেজ পাঠালো,- হ্যালো ।
আমিও পাঠালাম - হ্যাঁ।
সে আবার পাঠালো - আপনি কে?
আমি আমার পরিচয় দিলাম- আমি রফিক।
এরপর কয়েকদিন কয়েকদিন ধরে ফেসবুকে প্রায় সময় চ্যাট করি। একেক দিন রাত ১২ টা পযন্ত কথা হয়। ওর সাথে চ্যাট করতে গিয়ে তার সরাসরি না দেখে ফেসবুকে পিকচার দেখে আমি তাকে ভালোবাসলাম।
একদিন তার সঙ্গে দেখা করতে চাইলাম।
সে আমাকে একটি পার্কে দেখা করতে বললো। খুব ভয় ও আনন্দ মিশ্রিত অনুভূতি অনুভব করলাম, জীবনে প্রথম কাউকে নিজের ভালোবাসার সরাসরি দেখা করবো।
আমি নিদিষ্ট দিনে সকাল সকাল গোসল করে ভালো পোশাক পরে নির্ধারিত সময়ে বৃষ্টি সামনে হাজির হলাম। বেস আমি ওর দিকে বেশি তাকাতে পারছিলাম না। কারো এই ভাবে কোনদিন পার্কে দেখা করার মতো সাহস ছিলো না।
এরপর ওর সঙ্গে প্রতিদিন ফোনে কথা চলতে থাকলো। ডিসেম্বর মাসে ২ তারিখ বৃষ্টি আমাকে আই লাভ ইউ বলল।
আমার ১৯ তম জন্মদিন ২৯ জানুয়ারি। জন্মদিনের সর্ব প্রথম বৃষ্টি আমাকে কল করে ও ফেসবুকে শুভেচ্ছা জানাল।
একদিন বৃষ্টি হঠাৎ আমাকে বলল, যদি আপনাকে ছেড়ে চলে যাই তাহলে কি করবেন?
বললাম, আমি তোমার জন্য মরতে পারবো না। এটা কোন সিনেমা নয় যে তোমার জন্য মরতে যাবো। কারণ- আমার বাবা মা আছেন। আর আমি তোমাকে ভালোবাসে
সারাজীবন বেঁচে থাকতে চাই, মরতে চাই না। যাতে কোনো সময় বলতে পারো, তোমাকে ভালোবেসে, এমন একজন হলেও পৃথিবীতে বেঁচে আছে।
ফেব্রুয়ারি মাসে ১৪ তারিখ ভালোবাসা দিবসে বৃষ্টি বললো, আপনার সঙ্গে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়।
বৃষ্টি তার কথা মতো সত্য প্রমাণ করে আমার কাছ থেকে দূরে চলে গেল। আমি বৃষ্টিকে জীবন থেকে হারালাম।

সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



