পথ নেই
০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাঝে মাঝে নিজের বাসায় এসে মনে হয়
অচেনা কোথাও এসে গেছি
এসে গেছি অচেনা বাড়িতে
অনাহূত আগন্তুক যেন আমি নিজের কাছেই।
পালিয়ে যাবার ইচ্ছে জাগে
কিন্তু পালাবো কোথায়?
পালাবার সেই পথ নেই
যে পথের শেষে আছে
সুনীল আকাশ
ঝর্ণার পাহাড়
আর শান্ত নদী চিরচেনা।
যেখানেই যাই চারপাশে যা কিছু থাকে
সব চেনা হতে হতে
একদিন অচেনা হয়ে যায়।
আত্মাহীন মানুষেরা ঘোরে ফিরে বিমূর্ত শরীরে
আমার ছায়ার পায়ে পায়ে।
তাই মাঝে মাঝে অচেনা মনে হলেও
ঘরে ফেরা ছাড়া আর কোনো পথ থাকে না আমার।
(গ্রন্থ - আমি তো সুখ চাইতেই পারি)
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়...
...বাকিটুকু পড়ুনতখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭

এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি...
...বাকিটুকু পড়ুন

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা...
...বাকিটুকু পড়ুন