somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন তো হবেই

১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সত্যই সুন্দর তোমরা বলো।
আমি বলি এই প্রসাধনী যুগে
ওর মতো অসুন্দর আর কিছু নেই।
ওর সঙ্গে থাকা অসম্ভব একেবারে ।
ওকে ছেড়ে তাই হাত রেখেছি মিথ্যের
মসৃণ নরম কটিদেশে ।
উন্মাদ উল্লাসে ছুটে গেছি
অন্ধকার গলির ভেতর কাঙ্ক্ষিত সুখের খোঁজে ।
রঙিন ফরাসে বসে বিস্ময়ে দেখেছি
ঝলমল সুখ নাচে অস্পষ্ট আলোয়
নিপুণ মুদ্রায় ।
ঘুঙুরের শব্দে মগ্নতার নীল সরোবরে
কেটেছি ডুব সাঁতার… …
আহা ! কী যে সুখ আনন্দ অপার ।

তবুও যখন ঘুঙুরের শব্দ থেমে যায়
চৈতন্যের তীরে পাশ ফিরে দেখি
সত্য বসে আছে ।
কী যে মোহে হাত রাখি হাতে
সমগ্র প্রাণে ধ্বনিত হয় - সত্যই সুন্দর ।
কেন ? কেন হয় ?

মানবতাকে আজীবন
শান্তির পথচারী তোমরা বলো ।
আমি বলি ও এক ভীষণ কাপুরুষ
সফেদ পোশাকে ঢেকে রাখে সব দুর্বলতা ।
এই আরণ্যিক জনপদে ওর সাথে চলা
নিরাপদ নয় কিছুতেই ।
তাই ওর সঙ্গ ছেড়ে
কষে পাগড়ি বেঁধে শিরে
গলায় ঝুলিয়ে ক্রস
কপালে তিলক এঁকে
শানানো ত্রিশূল হাতে
মৃত্যু আর ভয় ছড়িয়ে চারপাশে
পৌঁছে গেছি কাঙ্ক্ষিত শান্তির অলৌকিক গৃহে ।

তবু মাঝে মাঝে কোনো কোনো মৃত্যুর জন্মের
যন্ত্রণা আর চিৎকারে পীড়িতের হাহাকারে
কম্পিত কপাট খুলে দেখি
উঠোনে দাঁড়িয়ে মানবতা ।
অলৌকিক গৃহ ছেড়ে কাছে গিয়ে বলি
চলো তোমার সাথেই যাবো ।
কেন ? কেন যাই ?

প্রেমই জীবন - তোমরা বলো
বলো তাকে সুখ ।
আমি জানি হৃদয়ের মননের
ও যে এক ভীষণ অসুখ
জীবন মরণ এক করে অনায়াসে ।
এই মুঠোফোন যুগে
মনের ভেতর প্রেম পুষে গেরস্থালি দায় ।
আমার জীবন থেকে
নির্বাসন দিয়েছি ওকে ।
এখন ইচ্ছে হলেই
কোনো মাতাল নদীতে
উথাল সাঁতার কেটে
প্রশ্নহীন ঘরে ফেরা ।
এখন ইচ্ছে হলেই
মধ্যরাতে মালকোষ
দরবারী কিংবা কৌশিকী কানাড়া … … ।
এভাবেই নিঃসঙ্গ অপ্রেমে ভাবনাহীন
ভিন্ন এক সুখে উন্মাতাল চলেছে জীবন ।

তবুও কোনো মলিন হিমেল জ্যোৎস্নায়
কিংবা কোনো শ্রাবণের বৃষ্টি ভেজা দিনে
আমার বাগানে প্রেম আসে ।
ফুল তোলে আঁজলা ভরে
নম্র হাত বাড়ায় সংকোচে ।
শিহরণ জাগে বুকে ।
বলি – এসো ।
কেন ? কেন বলি ?

কেন ? কেন? কেন?
কেন-র উত্তর খুঁজে খুঁজে কাটিয়েছি কেন
অহেতুক হাজার প্রহর ?
কী নির্বোধ আমি !
এমনতো হবেই … …।

( গ্রন্থ – আমি কোনো কবিতা লিখি না)
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×