somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প = ?

১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আবারো প্রমাণিত হলো যুক্তরাষ্ট্র নারী নেতৃত্ব পছন্দ করে না। পৃথিবীর সব নামী দামী মিডিয়ার সব সমালোচনা, সব জরীপ, সব নারী কেলেঙ্কারীর অভিযোগ উপেক্ষা করে যুক্তরাষ্ট্রবাসী তাদের ঐতিহ্যকে ধরে রাখলো ট্রাম্পকে দেশের ৪৫তম প্রেসিডেন্ট বানিয়ে। ২৪০ বছরের ইতিহাসে হিলারী ত্রয়োদশ নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন ভিক্টোরিয়া উডহল। তিনি ইকুয়্যাল রাইটস পার্টির প্রার্থী হিসেবে ১৮৭২ সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি পারেন নি। তারপর আরও এগারোজন। কিন্তু ওরা এগারোজনের কেউই প্রেসিডেন্ট হতে পারেনি। সর্বশেষ নারী প্রার্থী হিলারী ক্লিনটন। যুক্তরাষ্ট্রের বড় দুই দলের মধ্যে প্রথম নারী প্রার্থী হলেও নারী প্রার্থী হিসেবে তিনি ছিলেন আনলাকি থার্টিন। তাই তিনি যে হারবেন, তা নিশ্চিতই ছিলো। কিন্তু মিডিয়াগুলো আনলাকি থার্টিনের কথা ভুলে গিয়ে প্রথম নারী প্রার্থী হিসেবে প্রচার করেছে এবং ভোটের আগেই তাকে ইতিহাস সৃষ্টিকারী প্রথম নারী প্রেসিডেন্ট বানিয়ে ছেড়েছে। আনলাকি থার্টিন নিয়ে নানা তত্ত্ব থাকলেও খ্রিস্টানদের কাছে যীশুর শেষ ভোজের ঘটনাটাই প্রাধান্য পায় বলে ধারণা করা যায়। সেই ভোজে যীশু এবং তাঁর বারো জন শিষ্য ছিলো। মোট সংখ্যা ১৩। কেউ কেউ বিশ্বাস করেন যে ঐ ১৩ জনের একজন জুডাস ইস্কারিঅট ছিলো বিশ্বাসঘাতক। বর্তমান যুক্তরাষ্ট্রে নাস্তিক্যবাদের তথাকথিত(আমাদের নাস্তিকদের কথিত) জোয়ার চললেও অধিবাসীদের ৭০% খ্রিস্টান। এই দেশপ্রেমী, ধর্মপ্রেমী খ্রিস্টানরা ১৩ নম্বর নারী প্রার্থীকে কি বিশ্বাসঘাতক হতে পারে মনে করেছিলো? হতেও পারে। এ সম্ভাবনাটি মিডিয়াগুলো মাথায় রাখেনি।
আর একটি কথা তাদের মাথায় ছিলো না যে, নারী অধিকারের ব্যাপারে তারা যতই সোচ্চার থাকুক না কেন, নারীদের মর্যাদা সাধারণ আমেরিকানদের কাছে তৃতীয় বিশ্বের দেশগুলোর সাধারণ মানুষের মতোই। বাংলাদেশের মানুষের চেয়ে বেশি নয় মোটেই বরং কম। যুক্তরাষ্ট্রে ২৪০ বছরে ক্ষমতার শীর্ষে আরোহণ করতে পারেনি কোনো নারী। আমাদের দেশে মাত্র ৪৬ বছরের ২৪ বছরই ক্ষমতার শীর্ষে ছিলেন এবং আছেন নারী। সেখানে বছরে প্রায় ১৩ লাখ নারী ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার হয়। সেখানে প্রতিদিন অন্তত তিনজন নারী পারিবারিক সহিংসতার শিকার হয়ে মারা যায়। আর কর্মক্ষেত্রে নেতৃত্বের আসনে এখনো অনেক পিছিয়ে নারীরা। একটি জরীপে দেখা গেছে প্রথম সারির ১০০০ টি কোম্পানির মধ্যে মাত্র ৭% কোম্পানির প্রধান নির্বাহীর পদে আছেন নারীরা। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রতি পাঁচজন পুরুষের বিপরীতে আছে একজন নারী। তাই সামগ্রিক বিচারে যুক্তরাষ্ট্রে নারীরা এখনো অনেক পিছিয়ে।
যুক্তরাষ্ট্রে ধর্মীয় সম্প্রীতিও বাহ্যিক। এমনকি খ্রিস্টানদের বিভিন্ন গ্রুপের মধ্যেও রয়েছে অন্তর্বিরোধ। তাই ২৪০ বছরে ক্যাথলিক খ্রিস্টানদের মধ্য থেকে মাত্র একজনই প্রেসিডেন্ট হতে পেরেছিলেন। কেনেডি। তাকেও মরতে হয়েছিলো আততায়ীর গুলিতে। বর্তমান বিশ্বে যে একটা ইসলাম বিরোধী আবহাওয়া বিরাজ করছে, তা সৃষ্টির পেছনে যুক্তরাষ্ট্রের মুখ্য ভূমিকার কথা সচেতন কারো অজানা নয়। ট্রাম্পের জন্যে একটি ট্রাম্পকার্ড ছিলো এই আবহাওয়া। নির্বাচনী খেলায় ট্রাম্প সেই ট্রাম্পকার্ডটি যথাযথভাবে খেলেছেন।
তাই বলা যায়, যুক্তরাষ্ট্রের জাতীয় পুরুষতান্ত্রিক মানসিকতা, হিলারীর আনলাকি থার্টিন, ট্রাম্পের ট্রাম্পকার্ড খেলবার কুশলতা = যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অভিনন্দন ট্রাম্প! এবার বিশ্বরাজনীতিতে তোমার ট্রাম্পকার্ড খেলবার কুশলতা দেখবার আশায় রইলাম।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×