
অনুভূতিহীন
এখন মাঝে মাঝেই
হৃদয়ের অভ্যন্তরে হাতড়ে দেখি
কোনো অনুভূতি আছে কিনা।
আছে কি নেই বুঝতে পারি না।
সেখানে চুপচাপ বাস করে
নির্বিকার ঔদাসিন্য আর
একাকিত্ব।
আসলে হৃদয় এখন মগজের কাছাকাছি
প্রযুক্তির রঙিন বালিশে মাথা রেখে
কান পেতে ভাঙ্গনের শব্দ শুনে শুনে
ক্রমশ অনুভূতিহীন হয়ে যাচ্ছে হৃদয়।
একদিন সবাই
এই ভেবে আমরা গর্ব করবো
হৃদয় কে অনুভূতিহীন করে তোলা
বিজ্ঞানের প্রযুক্তির এক পরম বিস্ময়।
(গ্রন্থ - আমি নৈঃশব্দ্যকে আগলে রাখি)
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




