somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের টিভি চ্যানেলে এমটিভির অনুষ্ঠান!

২১ শে মে, ২০১৩ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনপ্রিয় টিভি চ্যানেল এমটিভির অনুষ্ঠান প্রযোজনা ও বিপণনের অনুমতি পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ক্রেইন্স লিমিটেড। সম্প্রতি ভায়াকম ইন্টারন্যাশনাল মিডিয়া নেটওয়ার্কস (ভিআইএমএন) এশিয়ার ব্র্যান্ড লাইসেন্স এবং প্রোগ্রাম লাইসেন্সের চুক্তি সম্পাদন করেছে ক্রেইন্স লিমিটেড। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে এমটিভির অনুষ্ঠান প্রযোজনা ও বিপণনের বিষয়ে ক্রেইন্স লিমিটেড তাদের কর্মকাণ্ড চালাতে পারবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিআইএমএন এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর ইন্দ্র সুহারজোনো এবং ক্রেইন্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাবেত খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আর এমটিভির অনুষ্ঠান প্রচারের জন্য বাংলাদেশের একটি টিভি চ্যানেলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানা গেছে।

জানা গেছে, চুক্তি অনুযায়ী প্রাথমিকভাবে এমটিভি এশিয়ার চারটি অনুষ্ঠান দেশীয় আঙ্গিকে তৈরি করা হবে। সেগুলো হলো: ‘মাই সেলেব এমটিভি’, ‘এমটিভি চার্ট অ্যাটাক’ ‘এমটিভি হিটস’ এবং ‘এমটিভি আনপ্লাগড’।

ক্রেইন্স লিমিটেড সূত্রে এও জানা গেছে, স্থানীয় এবং উঠতি সংগীত প্রতিভাদের নিয়ে বাংলাদেশে তৈরি হবে ‘মাই সেলেব এমটিভি’। ‘মাই সেলেব এমটিভি’ ও ‘এমটিভি চার্ট অ্যাটাক’ অনুষ্ঠান দুটির জন্য শিগগিরই অনলাইনে অনুষ্ঠান উপস্থাপক অন্বেষণ কার্যক্রম শুরু করবে ক্রেইন্স লিমিটেড। এ ছাড়া দর্শক ও স্থানীয় সংগীত প্রতিভাদের নিয়ে নানা রকম প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের বিশ্বের নানা প্রান্তের সংগীতানুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

এ প্রসঙ্গে ক্রেইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাবেত খান বলেন, ‘এমটিভি এশিয়ার সঙ্গে এই চুক্তি বাংলাদেশের সংগীতাঙ্গনে একটা বড় পরিবর্তন আনবে বলে আমাদের বিশ্বাস। আমরা মনে করি, দেশে এটি যে নতুন মাত্রা যোগ করবে শুধু তা-ই নয়, সেই সঙ্গে স্থানীয় সংগীত প্রতিভাদের সঙ্গে পৃথিবী বিখ্যাত ব্র্যান্ড এমটিভির একটি যোগসূত্র তৈরি করবে। দেশীয় সংগীতকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য যা যা করণীয় তার সবকিছুই করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে এমটিভি ইন্ডিয়ার সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই।’
https://www.facebook.com/Creinse

Click This Link
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৩ রাত ১০:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×