মালিবাগ রেলগেটের কাছাকাছি আসতেই ট্রেনের আগমনী ঘন্টা বাজলো, অনিচ্ছা সত্বেও চালক প্যাডেল মারা বন্ধ করলো। যাত্রীর ভ্রু যুগল কুন্চিত হলো; শহুরে মানুষ থেমে থাকতে পছন্দ করে না।
ট্রেনটা এল........ যেন বহুদুর কোন দেশ থেকে ; ছন্দময় একটা শব্দ.........ঝিকঝিক.....ঝিকঝিক........ঝিকঝিক.......... দৃশ্যটা অতি সাধারন হলেও এর ভেতর একটা অসাধারনত্ব আছে.............
.........ভোরের কুয়াশা কেটে মোহময় ভংগীতে ট্রেনটা আসছে; ইন্জিন রুমের ঠিক মাথার উপর রাজকীয় ভংগীতে দাড়িয়ে আছে তের-চৌদ্দ বছরের একটা ছোকরা..... হাত দুটো এ্যরোপ্লেনের পাখার মত দুপাশে ছড়ানো। পড়নের মলিন জামা বাতাসের দাপটে উড়ছে...... ঠিক যেমন রুপকথার রাজকুমারেরা তাদের আলখাল্লা উড়ায়। ডানহাতে ধরা লম্বা দড়িটাকে মাঝে মাঝে সে চাবুকের মত ব্যাবহার করছে। হয়তো তাকে বহনকারী যানের গতিবেগ তাকে সন্তষ্ট করছে না..............!!!!!!!!!!
একজন রাজপুত্র, ভীষন অভিজাত যার জীবন সে কি কখনও সুযোগ পায় এত বিশাল একটা অশ্বযান চালাবার.....?
অচ্ছুত জীবনের এটাও এক ধরনের স্বার্থকতা...............।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


