ইংল্যান্ডে ফুটবল খেলায় ম্যাচের সেরা নৈপুণ্যের স্বীকৃতিতে শ্যাম্পেনের বোতল পুরস্কার দেয়ার রীতি বহুদিনের। ইংলিশ প্রিমিয়ার লীগেও এ রেওয়াজ চালু ১৯৯২ সালের প্রথম আসর থেকেই। কয়েক দিন আগে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ম্যানচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ নৈপুণ্যে ম্যাচজয়ী দুই গোল করেন ম্যানসিটির আইভরিয়ান তারকা ইয়াইয়া তোরে। এতে ৪৪ বছর পর প্রিমিয়ার লীগ শিরোপা জয়ের সুযোগ সামনে আসে ম্যানচেস্টার সিটির। খেলা শেষে এ ম্যাচের সেরা খেলায়াড় ইয়াইয়া তোরেকে শ্যাম্পেনের বোতল পুরস্কার দেওয়া হয় । কিন্তু ইংলিশ ফুটবলে সুদীর্ঘ দিনের প্রথা সেরা খেলোয়াড়ের স্বীকৃতি স্মারক শ্যাম্পেনের বোতলটি তিনি গ্রহণ করেননি ।ধর্মপ্রাণ মুসলমান ইয়াইয়া সতীর্থ জোলিয়ন লেসকটের কাছে শ্যাম্পেনের বোতলটি ফিরিয়ে দিয়ে বলেন- ‘এটা তুমি রাখো। আমি মুসলমান, আমি মদ খাই না।’ ইংলিশ প্রিমিয়ার লীগে বছরে সবচেয়ে বেশি আড়াই কোটি ডলার বেতন তোলা ইয়াইয়ার এ ঘটনা ইংলিশ মিডিয়া ও ইংল্যান্ডে ফুটবলের কর্তাব্যক্তিদের নাড়া দেয়। তারা ভাবছেন রীতি বদল করে এমন খেলোয়াড়দের শ্যাম্পেইনের বদলে ক্রেস্ট দেওয়া হবে যাদের ধর্মীয় বা অন্য কারণে মদ পানে নিষেধাজ্ঞা আছে । এ নিয়ে প্রিমিয়ার লীগের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, শ্যাম্পেন সাধারণত এক লোভনীয় পুরস্কার।তবে বিষয়টি নিয়ে আমরা ভিন্ন ভিন্ন ধর্মের বিজ্ঞজনদের সঙ্গে পরামর্শ করবো।বিষয়টি গুরুত্বের চোখে দেখছেন নিউক্যাসল ইউনাইটেড ম্যানেজার এলান পারডিউ। ডেইলি মেইলকে পারডিউ বলেন, ‘আমার দলেও এমন খেলোয়াড় আছে, যার কাছে ধর্মটা অনেক বড় বিষয়। আর ইংল্যান্ডজুড়ে খেলোয়াড়ের এ সংখ্যাটা কম নয়। ধর্মাচার পালনে তাদের সুযোগ-সুবিধা দেয়াটাও জরুরি।’ নিউক্যাসল ইউনাইটেডের সেনেগালিজ তারকা দেম্বা বা, পাপিস সিসে এবং হাতেম বেন আরফা জীবনাচারে ধর্মাচারে মুসলমান। এদের কথা বিবেচনায় রেখে সমপ্রতি নিউক্যাসল ইউনাইটেড তাদের স্টেডিয়ামে প্রতিষ্ঠা করেছে আলাদা নামাজের ঘর। প্রিমিয়ার লীগে নিউক্যাসলের সেদিনের প্রতিদ্বন্দ্বী দলটিতেও আছেন একাধিক মুসলিম। ইংলিশ লীগে ম্যানচেস্টার সিটি দলে ইয়াইয়া ছাড়াও কোলো তোরে, ফরাসি সামির নাসরি ও বসনিয়ান স্ট্রাইকার এডিন জেকো ইসলাম ধর্মাবলম্বী।
ধর্মের জন্য ম্যাচ সেরার পুরস্কার নিলনা ইয়াইয়া তোরে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।