কিছুদিন আগে ১ সৌদি নাগরিককে হত্যার দায়ে ৮ বাংলাদেশিকে সৌদি সরকার শিরোচ্ছেদের মাধ্যমে মৃত্যুদন্ড দিলে মিডিয়া ও ব্লগে তুমুল আলোড়ন সষ্টি হয়।তখন অনেকেই সৌদি সরকারের চোদ্দ গোষ্ঠি উদ্ধার করে । অনেকেই বলেন এই আইন শুধু বাহিরের গরিব দেশ গুলোর জন্য সৌদিদের জন্য আলাদা আইন । অনেকের প্রশ্ন ছিল কোন সৌদি যদি কোন বাংলাদেশিকে খুন করত তাহলে কি সৌদি সরকার ঐ সৌদি নাগরিকের শিরোচ্ছেদ করত ? কিন্তু সব অনুমান ও অভিযোগ মিথ্যা প্রমান করে এবার কোন বাংলাদেশী নাগরিককে হত্যার দায়ে সৌদি আরব নিজ দেশেরই এক নাগরিকের শিরশ্ছেদ করেছে। গতকাল সুলতান আল সাহলি নামের ওই সৌদি নাগরিকের শিরশ্ছেদ করা হয়। তিনি ছিনতাইয়ের উদ্দেশে বাংলাদেশী নাগরিককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসে কর্মরত এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান। তবে বাংলাদেশী নাগরিকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে চলতি বছরেই সৌদি সরকার ২৬ জনের শিরশ্ছেদ করে। আর আগের বছর হয়েছিল ৭৬টি।। সৌদি আরবে বিচারের মাধ্যমে শাস্তি হিসেবে এরকম শিরশ্ছেদের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তীব্র নিন্দার মুখে পড়েছে সরকার। যদিও সৌদি শরীয়া আইনের বিকল্প ভাবছে না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে।যারা বলে বেড়াচ্ছে শুধু গরীব দেশের লোকজনকে শিরচ্ছেদ করা হচ্ছে তাঁদের উচিত পরিসংখ্যান দেখা । ২০০৭ সালে সৌদি আরবে কমপক্ষে ৭৬ বিদেশিসহ মোট ১৫৮ জনের শিরশ্ছেদ করা হয় ( ৭৬জন ছাড়া বাকী সব সৌদিয়ান )। ২০০৮ সালে শিরশ্ছেদের শিকার হওয়া ব্যক্তির সংখ্যা ১০২। এর মধ্যে প্রায় ৪০ জন বিদেশি ( বিদেশী ছাড়া বাকী ৬২জন সৌদিয়া ন )। ২০০৯ সালে ১৯ জন বিদেশিসহ মোট ৬৯ জন ( বিদেশী ছাড়া বাকী ৫০জন সৌদিয়ান ) । আমাদের দেশেও যদি এভাবে খুনিদের ধরে ধরে মৃত্যুদন্ড দেওয়া যেত তাহলে অপরাধ কমে যেত ।আমরা খুনিকে ধরবো তো দুরের কথা কে খুনি সেটাই বের করতে পারিনা ।
এবার বাংলাদেশীকে খুনের দায়ে সৌদি নাগরিকের শিরোচ্ছেদ ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।