somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি নাস্তিক না, আমি কোন দলেরও না। আমি শুধু বলছি সবাইকে যুক্তিপূর্ণ আন্দোলনে যুক্ত হওয়ার কথা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন থেকে ফেসবুক ও ব্লগে পোস্ট দিতে খুব ভয় লাগতেছিল। ভয়টা শহীদ হয়ে যাওয়ার ভয়। কারন আমি অনেক ভয় পাই এই বাঙ্গালী লোকজনদেরকে দেখে। তারচেয়ে বেশি ভয় পাই জামাত-শিবির ও আওয়ামী লীগের ছাত্রলীগকে দেখে। এই সব টগবগে তরুণ যেকোন সময় যে কোন কিছু করতে পারে। আমার বিশ্বাস এরা সোমালিয়ার দস্যুদেরকেও হার মানাবে। এরা সুকান্ত ভট্টাচার্য আর কাজী নজরুলে বিশ্বাসী। যেকোন সময় এরা বিধ্বংসী কাজ করে জাতিকে উদ্ধার করে নিজেদের কর্তব্য থেকে। আজ তরুণ প্রজন্ম শাহাবাগে তাদের দাবি নিয়ে উপস্হিত হয়েছে যে যুদ্ধাপরাধীদের ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আমরা সবাই চাই যুদ্ধাপরাধীদের বিচার হোক। শুধু আমি না যাদের গায়ে একফোঁটা বাংলাদেশী রক্ত আছে তারা সবাই চায় তাদের সর্বোচ্চ শাস্তি। কিন্তু তাদের বিচারের নামে যে নাটক আজকে শুরু হয়েছে তা কোনভাবেই মানার নয়। আমার দেশের এইসব তরুণ কেন এই একটা বিষয় নিয়ে রাজপথে নেমেছে? তারা কেন একটা দল বা সংঘটন কে নিশিদ্ধ করার দাবি নিয়ে মাঠে নামল? শিবির যেরকম অপকর্ম চালায় ঠিক সেরকম অপকর্ম চালায় ছাত্রলীগ এবং মাঝে মাঝে ছাত্রদলও তাদের অপকর্মের পাল্লা ভারী করতে হাজির হয় জনগণের সামনে। তাদের কারনে ক্ষতি হয় শুধু আমার মত সাধারন মানুষগুলার। শিবির যখন একটা সাধারন ছাত্রের পায়ের রগ কেটে দেয় কিংবা ছাত্রলীগ যখন বিশ্বজিতের মত সাধারন মানুষকে কুপিয়ে মারে তখন কোথায় থাকে আমাদের তারুণ্য? কেন তখন আমাদের হৃদয়ে সুকান্ত-নজরুলের টগবগে রক্ত খেলা করে না? তখন কেন আমরা শাহাবাগ চত্ত্বরে আমাদের যুক্তিযুক্ত দাবিগুলো নিয়ে উপস্হিত হইনা?

আজকে গলা ফাটিয়ে শুধু চিৎকার করছি ফাসি চাই, ফাসি চাই। আর শহাবাগে যাওয়া আমাদের জন্য এখন একটা স্টাইলে পরিণত হয়েছে। ফেসবুকের কভার ফটো আর আর প্রোফাইল পিকচার বানানোর জন্য শাহাবাগ এখন আমাদের প্রাণের জায়গা। আর আমাদের টিভি ষ্টেশন আর সংবাদ মাধ্যম গুলা অনেক দিন পর মনে হয় একটা মুখোরোচক খাবার পেয়েছে যা আমাদের গিলাইতেছে আর আমরা গিলতেছি। আচ্ছা বিবিসি, সিএনএন এর মত বড় বড় নিউজ চ্যানেল গুলা যেভাবে আরব বসন্তের খবর প্রচার করেছিল সেভাবে কেন আমাদেরটা প্রচার করছে না? আমাদের জনগনের জামায়েতত তাদের থেকে অনেক বেশি। ১৪-১৫ দিন থেকে শুধু গলাই ফাটাইলাম, যে গলা শুধু আমার দেশের মানুষই শুনল আর বিদেশিরা একটাও শোনার আগ্রহ দেখালনা!! আমার মতে একটা রাষ্টের উচ্চ পর্যায়ের লোকজনই যথেষ্ট একজনকে ফাসির দড়িতে ঝোলাতে। তা না হলে বাচ্চু রাজাকারের ফাসির রায় কিভাবে হল? কাদেরের অপরাধ বাচ্চুর থেকেও বেশি। কিন্ত বাচ্চুর ফাঁসি হলেও হলনা কাদেরের। (ইন্টারেসটিং)।

যাইহোক আমি আসলে অন্য কথা বলতে চাচ্ছি। আর সেটা হল আজকের তরুণরা যেভাবে রাজপথে নেমেছে তা তারা আরো আগেও নামতে পারত। দেশকে বাঁচানোর দায়িত্ব আমার আপনার সবার। একজনকে ক্ষমতায় বসালাম আর পাঁচ বছরের জন্য সব ভুলে গেলাম, তা হতে পারে না। আমরা আজকে যেভাবে জনঐক্য গড়ে তলেছি তা যদি বিভিন্ন সরকারের অপকর্মের বিরুদ্ধে আরো আগে থেকে তোলা যেত তবে আমার দেশের উন্নয়ন এত ধীর গতিতে হতো না। আমার মত লাখো মানুষ এই দেশে আছে যারা শাহাবাগে বলতে চাচ্ছে অথবা বলতেছে তাদের প্রাণের কথাগুলো কিন্ত প্রচারনার অভাবে তাদের কথাগুলা না বলাই থেকে যাচ্ছে। আজ এই সরকার এই আন্দোলনের পক্ষে আছে বলেই আমাদের প্রজন্ম চত্ত্বরে দাড়িয়ে শুধু একটা দবি উপস্হাপন করতে কোন সমস্যা হচ্ছে না। কিন্তু একবার চিন্তা করেন এই প্রতিবাদটা যদি শুধু এই সরকারের কোন অপকর্মের বিরুদ্ধে হত তবে কয়টা তরুণ ১৪-১৫ দিন ধরে গলা ফাটানোর সাহস পেত? কত রাজিবকে শহীদ হতো? একবার চিন্তা করে দেখবেন প্লিজ।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×