![]()
আশরাফুল কোন খুনী নয়
আশরাফুল কোন ধষর্ক নয়
আশরাফুল কোন চোর নয়
আশরাফুল কোন ডাকাত নয়
আশরাফুল কোন রানা নয়
আশরাফুল কোন যুদ্ধাপরাধী নয়
মাননীয় বিসিবি প্রেসিডেন্ট আপনার বাবা সাবেক রাষ্টপতি মরহুম জিল্লুর রহমান নিজে ফাঁসির আসামীকে পর্যন্ত ক্ষমা করে গেছেন, আপনি তার ছেলে হয়েও আশরাফুলের প্রতি একটু সদয় হতে পারেন না? আপনি চাইলেই এখনো সবকিছু স্বাভাবিক করে দিতে পারেন।
এদেশেতো এরশাদ সিকদার কিংবা বাংলা ভাইয়ের মত আরো অনেক আসামীকেই সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু এরপরেও কি এদেশে আপরাধের পরিমান কমে গেছে? না, তাহলে আপনারা কিভাবে বলেন একা আশরাফুলকে বলির পাটা বানিয়ে এদেশ থেকে ফিক্সিং বন্ধ করে দিবেন?
আমাদের শরীরের কোন অংশ যদি রোগাক্রান্ত হয় বা আঘাত পায় তাহলে আমরা কি সেই অংশ কেটে ফেলে দেই? না, আমরা সেখানে চিকিৎসা নেই, ঔষধ ব্যাবহার করে সেই ক্ষত স্থান আবার পূর্বের ন্যায় ভালো করে তুলার চেষ্টা করি। আশরাফুল, সেতো বাংলাদেশ ক্রিকেটের একটা অংশই, তাহলে কিভাবে তাকে ফেলে দিয়ে এদেশের ক্রিকেটকে সুস্থ রাখার চিন্তা করেন?
পৃথিবীতে এমন কেউ নেই যে সে কোন দিন কোন ভুল করেনি, তবে এরকম খুব কমই আছে যারা সেটা স্বীকার করে এবং ক্ষমা চায়, অনুতপ্ত হয়। তাই প্লিজ আমাদের প্রিয় অ্যাশকে প্রথম এবং শেষ বারের মত শুধু একবার ক্ষমা করে দিন, ফিয়িয়ে দিন আমাদের লিটল মাস্টার আশরাফুলকে, ফিরিয়ে দিন আমাদের সেই ব্যাটসম্যানকে যার একটি সেঞ্চুরী দেখলে আমাদের চোখে সুখের কান্না চলে আসে আর একটি খারাপ ইনিংস দেখলে দুঃখে অশ্রু ঝরে। প্লিজ! প্লিজ! প্লিজ!
collected -- Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



