somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাঘব বোয়াল
সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

মোবাইল ফোন গ্রাহকদের পছন্দমতো অপারেটর বদলে এমএনপি চালুর সিদ্ধান্তে পিছু হটল বিটিআরসি X((X((X((X((

০৮ ই মে, ২০১৪ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যবহৃত নম্বর হুবহু অপরিবর্তিত রেখে মোবাইল ফোন গ্রাহকদের পছন্দমতো অপারেটর বদলে এমএনপি (মোবাইল নম্বর পোর্টাবিলিটি) চালুর সিদ্ধান্তে পিছু হটল বিটিআরসি। বিশ্বের জনপ্রিয় এই সেবা বাংলাদেশে চালুর জন্য বিটিআরসির বেঁধে দেওয়া সময়সীমা মানেনি মোবাইল অপারেটররা। নতুন করে সময়সীমা বেঁধে দেওয়া কিংবা বিটিআরসির নির্দেশ লঙ্ঘনের জন্য অন্য আইনগত কোনো ব্যবস্থার পরিবর্তে অপারেটরদের সঙ্গে নতুন করে আলোচনার মাধ্যমে তাদের সুবিধাজনক সময়ে এ সার্ভিস চালুর সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের প্রস্তাব অনুযায়ী সম্প্রতি অনুষ্ঠিত বিটিআরসির ১৬৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশের মোবাইল ফোন গ্রাহকদের জন্য এমএনপি সেবা চালু করার জন্য বিটিআরসি ২০১৩ সালের ১৩ জুন একটি নির্দেশনা জারি করে। এতে এ সুবিধা চালুর জন্য বেঁধে দেওয়া সময়সীমা ছিল চলতি বছরের ১৩ জানুয়ারি। এ সময়সীমা মানেনি মোবাইল অপারেটররা। বিটিআরসির বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার প্রায় চার মাস পর গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত বিটিআরসির ১৬৭তম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, ১৩ জানুয়ারি নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর ১৬ জানুয়ারি বিটিআরসির পক্ষ থেকে মোবাইল ফোন অপারেটরদের চিঠি দেওয়া হয়। পরে রবি আজিয়াটা পৃথকভাবে এবং মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটব ওই চিঠির জবাব দেয়। চিঠিতে এমএনপি সুবিধা চালুর বিষয়কে ব্যয়বহুল উল্লেখ করে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রথমে কমিটি গঠন এবং পরে আলোচনার মাধ্যমে সুবিধাজনক সময়ে এ পদ্ধতি চালুর প্রস্তাব দেওয়া হয়।

সর্বশেষ গত ৭ এপ্রিল বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে এমএনপি-বিষয়ক একটি সভা হয়। সভার সুপারিশ অনুযায়ী ১৬৭তম কমিশন সভায় গৃহীত সিদ্ধান্তে বলা হয়, 'থ্রিজি সেলুলার মোবাইল ফোন সার্ভিস' লাইসেন্সিং গাইড লাইনের ৩৫ ধারা অনুযায়ী মোবাইল নম্বর পোর্টাবিলিটি চালুর নির্দেশনা দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এ কারণে একটি কমিটি গঠন করে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে আলোচনার মাধ্যমে সুবিধাজনক সময়ে এমএনপি চালুর সিদ্ধান্ত
নেওয়া হয়।
ব্যবহৃত নম্বর হুবহু অপরিবর্তিত রেখে গ্রাহকদের পছন্দমতো যে কোনো অপারেটরের সংযোগ ব্যবহারের সুবিধা হচ্ছে এমএনপি। ফলে কোনো অপারেটরে মানসম্পন্ন সেবা না পেলে নির্দিষ্ট ফি পরিশোধ করে একই নম্বরে অন্য অপারেটরের সেবা গ্রহণ করতে পারে গ্রাহক। ১৯৯৭ সালে প্রথম সিঙ্গাপুরে এ পদ্ধতি চালু হয়। বর্তমানে ভারত, পাকিস্তানসহ বিশ্বের ৬১টি দেশে এ সুবিধা চালু আছে। বাংলাদেশে এ সুবিধা চালুর প্রস্তাবের পর থেকেই মোবাইল অপারেটররা নেতিবাচক মনোভাব দেখিয়ে আসছে। এ ব্যাপারে বিটিআরসির ১৬৭তম কমিশন সভার প্রতিবেদনে বলা হয়, এমএনপি চালু হলে প্রতিযোগিতা বেড়ে যাওয়ার কারণে গ্রাহক ধরে রাখতে মানসম্পন্ন সেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হয়। এ সুবিধায় সামগ্রিকভাবে লাভবান হয় গ্রাহক। এ কারণে মোবাইল ফোন অপারেটররা এ সুবিধা চালুর প্রথম দিকে অনীহা প্রকাশ করে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×